শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আধুনিক সরঞ্জাম ও ডাক্তার সবই আছে,তবুও রোগীশূন্য পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ জুন ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ইসমাইল হোসেন পোরশা 

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসার জন্য আধুনিক সব সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত রোগী মিলছে না। সরকারি হাসপাতালে নামমাত্র মূল্যে আধুনিক ডেন্টাল চিকিৎসার এই সুযোগ সম্পর্কে স্থানীয় সাধারণ মানুষজন অবগত না থাকায় ফাঁকা পড়ে থাকছে ডেন্টাল ইউনিটটি। যেখানে প্রতিদিন শত শত মানুষের দাঁতের চিকিৎসার জন্য আসার কথা, সেখানে সচেতনতা ও প্রচারণার অভাবে অলস সময় পার করছেন সংশ্লিষ্টরা।


হাসপাতাল সূত্রে জানায়, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে উন্নত মানের ডেন্টাল চেয়ারসহ দাঁতের যাবতীয় জটিল চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এছাড়া রোগীদের সেবা দেওয়ার জন্য একজন দক্ষ সহকারী ডেন্টাল সার্জন রবিউল আলম  ও একজন মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল আব্দুল আউয়াল নিয়মিত দায়িত্ব পালন করছেন। কিন্তু প্রতিদিন আউটডোরে সাধারণ রোগীর ভিড় থাকলেও ডেন্টাল ইউনিটে রোগীর সংখ্যা নগণ্য।


স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সরকারি  স্বাস্থ্য কমপ্লেক্সে যে দাঁতের এত ভালো চিকিৎসা হয় এবং এত আধুনিক সরঞ্জাম রয়েছে, তা এলাকার বেশিরভাগ মানুষই জানেন না। ফলে সামান্য দাঁতের সমস্যায় তারা স্থানীয় হাতুড়ে ডাক্তার বা জেলা শহরের বেসরকারি ক্লিনিকে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করছেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটের সংশ্লিষ্ট চিকিৎসকের মতে, সরকারি হাসপাতালে মাত্র কয়েক টাকার টিকিটের বিনিময়ে দাঁত তোলা, ফিলিং, স্কেলিংসহ বিভিন্ন উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব। সরঞ্জাম ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও রোগীরা না আসায় এই সরকারি উদ্যোগ ও সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না।


এ বিষয়ে পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজির আহমেদ জানান, "আমাদের হাসপাতালে দাঁতের চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক রয়েছেন। আমরা মাঠ পর্যায়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রচারণা বাড়ানোর উদ্যোগ নিচ্ছি, যাতে পোরশাবাসী এই সরকারি বিনামূল্যে বা স্বল্পমূল্যের আধুনিক চিকিৎসা সেবা সম্পর্কে জানতে পারেন এবং এর সুফল লুফে নিতে পারেন।


এলাকার সচেতন মহল মনে করছেন, ডেন্টাল ইউনিটের এই চমৎকার সেবার কথা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে একদিকে যেমন সরকারের লাখ লাখ টাকার যন্ত্রপাতি সচল ও সার্থক হবে, অন্যদিকে গ্রামীণ সাধারণ মানুষও সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসাসেবা পাবেন।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ