শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

আগে স্থানীয় না জাতীয় সংসদ নির্বাচন, বিপরীত মেরুতে সরকার-রাজনৈতিক দল!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

প্রধান উপদেষ্টা একইসাথে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা বললেও রাজনৈতিক দলগুলো বলছে সংসদ নির্বাচনের আগে যেকোনো নির্বাচন দেশের রাজনীতিতে সংকট তৈরি করবে। তবে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয়ার কথাও বলছেন তারা। আর বিশেষজ্ঞরা বলছে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে অন্তর্বর্তী সরকারের জন্য তা হবে আত্মঘাতী।


স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন আগে এই নিয়ে সংস্কার কমিশনের সদস্য, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি কিংবা বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানামুখী আলোচনা।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের কোনো প্রশ্নই উঠে না।’


অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন প্রয়োজন রাজনৈতিক ঐক্যের। সে সময়ে নানা ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অবস্থান স্পষ্ট। এমন অবস্থায় এখন টিভির প্রশ্ন ছিল বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশারফ হোসেন কাছে। কেন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে নয়? রাজনৈতিক জটিলতা তৈরির সাথে ভোটারদের মধ্যে বিরূপ প্রভাব পড়ার কথা জানান তিনি।


ড. খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যারা সরকার প্রতিষ্ঠা করবে তারা জনগণের সরকার। তারা যদি সিদ্ধান্ত নেয় যে আগের স্থানীয় সরকার নির্বাচন সঠিক হয়নি তাহলে এটা কি সুখকর হবে? সামাজিক, আইনশৃঙ্খলা অনেক কিছু জড়িত জাতীয় নির্বাচনের সাথে। আর তার সাথে স্থানীয় সরকার নির্বাচনের কোনো এজেন্ডা মিলে না।’


স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলছেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তাদের দল। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার দু'টি নির্বাচনের প্রস্তুতি একই সময়ে নিলেও সংস্কারের পর জাতীয় নির্বাচনে মনোযোগী হওয়ার পরামর্শ তার।


হামিদুর রহমান আযাদ বলেন, ‘কোনটা আগে না কোনটা পরে, সে জায়গায় ঘুরপাক না খেয়ে দেশের স্বার্থে কোনটা কল্যাণকর, কোনটা জনগণের বেশি চাওয়া পাওয়া, সেটাকে প্রায়োরিটি দিয়ে বিবেচনায় আনতে হবে। কোন নির্বাচন আগে করবেন আর কোনটা পরে করবেন এটার ঘোষণা আসলে এটা বোঝা যাবে। তবে সবাই বলছি জাতীয় নির্বাচনে ফোকাস করার জন্য।’


আর জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলছেন দ্রুত সময়ে প্রান্তিকের জনভোগান্তি ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে আগে প্রয়োজন স্থানীয় সরকার নির্বাচন।


সামান্তা শারমিন বলেন, ‘এটা একটা ভালো পদ্ধতি হিসেবে, একটা ভালো গ্রাউন্ড হিসেবে কাজ করতে পারে জাতীয় নির্বাচনের জন্য। এটা ছাড়াও আরও বিভিন্ন কারণে আমরা স্থানীয় নির্বাচনের কথা আগে বলছি।’


শিক্ষার্থীদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ায় দূরত্ব স্পষ্ট। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত হবে সরকারের জন্য আত্মঘাতী। এরপরও কোন নির্বাচন আগে হবে তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর মতামত ও গঠিত কমিশনের ঐকমত্যের উপর।


নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, ‘সবকিছুর ওপর নির্ভর করবে, রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে, নির্বাচন কমিশন কোনটা করতে সুবিধা বোধ করছে তার ওপর নির্ভর করবে।’


রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘এ সময় স্থানীয় নির্বাচন হবে একটা মারাত্মক রক্তারক্তি নির্বাচন। এই রক্তারক্তি নির্বাচন করে যদি জাতীয় নির্বাচন করতে চায় তাহলে এই সরকারের ব্যর্থতাই হয়ে যাবে স্থানীয় নির্বাচনে। সে তো আর জাতীয় নির্বাচন করার ম্যান্ডেটটাই পাবে না তখন।’


স্বাধীনতা পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের নজির না থাকলেও নবগঠিত ইসি বলছে প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য সময় বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে তারা। 


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী