শিরোনাম
সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

আমতলীর ২৯ টি পোস্ট-ই সেন্টারের কার্যক্রম বন্ধ! সরঞ্জামাদী অকেজো

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমতলী (বরগুনা) আমতলী 

আমতলী উপজেলা ডাক বিভাগের ২৯ টি পোস্ট ই-সেন্টারের কার্যক্রম বাক্সবন্দী হয়ে পড়েছে। প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দুয়ারে ডিজিটাল সেবা  পৌঁছে দেওয়ার পোস্ট-ই সেন্টারের লাখ লাখ টাকার কম্পিউটার ও ইলেকট্রনিক্স সরঞ্জামাদী ব্যবহার না করায় অকোজো অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় পোস্ট-ই সেন্টারের ই-সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। এতে জনসাধারণ কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সাধারণ মানুষের দ্বোর গোড়ায় ডিজিটাল সেবা পৌছে দিতে দ্রæত এর কার্যক্রম সচলের দাবী। 

জানাগেছে, আমতলী উপজেলার ৭ ইউনিয়নে ২৯ টি শাখা পোস্ট অফিস ও পোস্ট ই-সেন্টার রয়েছে। ওই পোস্ট সেন্টারে একজন পোস্ট মাস্টার, পিয়ন, রানার ও দুইজন উদ্যোক্তা রয়েছেন। স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণ এবং ডিজিটাল সেবা নিশ্চিতকরণে ডাক বিভাগ কর্তৃপক্ষ ৩ টি ল্যাপটপ, লেজার প্রিন্টার, রঙ্গিন প্রিন্টার, স্ক্যানারসহ কয়েক লাখ টাকার কম্পিউটার সামগ্রী প্রদান করেছেন। কিন্ত অভিযোগ রয়েছে পোস্ট-ই সেন্টারের উদ্যোক্তারা যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে না। এতে ওই সেন্টার গুলোর প্রশিক্ষণ সরঞ্জামাদি অকেজো হয়ে পরেছে। পোস্ট-ই সেন্টারগুলো প্রায়ই বন্ধ থাকে। এতে যুবকরা প্রশিক্ষণে অংশ নিতে পারছে না। আরো অভিযোগ রয়েছে উদ্যোক্তারা প্রশিক্ষণের সরাঞ্জামাদি তাদের বাড়ীতে নিয়ে রেখেছেন। 

খোজ নিয়ে জানাগেছে, উপজেলার ২৯ টি ই-সেন্টারের প্রশিক্ষণের সকল সরঞ্জাম অকেজো হয়ে পরেছে। 

কুকুয়া ইউনিয়নের হাট চুনাখালী, আঠারোগাছিয়া ইউনিয়নের হাজিরহাট, গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া পোস্ট অফিসসহ বেশ কয়েকটি পোস্ট ই-সেন্টার ঘুরে দেখাগেছে, বেশীরভাগ সেন্টারই অতিত্ব নেই।  কোন  কোন সেন্টারে নাম সর্বস্ব একটি সাইনবোর্ড টানানো রয়েছে। এ সকল সেন্টারের ডাক বিভাগ কর্তৃক প্রদত্ত সরঞ্জামগুলো ব্যবহার না করে বাক্সবন্দী এবং পোস্ট মাস্টার ও উদ্যোক্তাদের বাড়ীতে রেখে দিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, উদ্যোক্তারা ল্যাপটপ বাড়ীতে রেখে দিয়েছেন। কোন উদ্যোক্তা সাধারণ মানুষকে সেবা দিচ্ছে না। পোস্ট অফিসে গেলে মানুষ ফিরে আসছেন। 

হাটচুনাখালী পোস্ট ই সেন্টারের উদ্যোক্তা শাহ জাহান মিয়া বলেন, পোস্ট অফিসের ভবন নেই, তাই বাসায় বসে কাজ করছি। 

আমতলী উপজেলা পোস্ট মাস্টার মোঃ আতিকুর রহমান বলেন, উপজেলার ২৯ টি শাখা পোস্ট অফিসগুলোর ই-সেন্টারের অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। কার্যক্রম নেই বললেই চলে। 

পটুয়াখালী পোস্ট অফিস পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম বলেন, যে সকল শাখা পোস্ট অফিসে ই-সেন্টার কার্যক্রম বন্ধ রয়েছে তা সচল করার উদ্যোগ নেয়া হবে। 


আরও খবর




সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন