শিরোনাম
নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রকাশিত:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোঃ সম্রাট আলী, কুষ্টিয়া 

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রস্তাবিত কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল (কুষ্টিয়া ইকোনমিক জোন) এর অবকাঠামো উন্নয়ন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভেড়ামারার সচেতন নাগরিক সমাজ।

 মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টায় উক্ত স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাঃ গাজী আশিক বাহার। এসময় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল হক চন্দন, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল-হাদী ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এস.আল হুসাইন সোহাগ সহ প্রমূখ উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বরাবর ভেড়ামারা এসিল্যান্ডের নিকট স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। ২০১৫ সালে ভেড়ামারা উপজেলার চর মোকারিমপুর, আরাজিসারা ও চর রুপপুর মৌজায় কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পের জন্য নির্ধারিত খাস জমি বেজার নিকট হস্তান্তরও করা হয়। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ভেড়ামারায় প্রায় ৪২০ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলো। যার প্রাক্কালিত ব্যায় ধরা হয়েছিলো প্রায় ৬,৮৪০ থেকে ৭,১৬৮ কোটি টাকা। জমি অধিগ্রহন ও সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হওয়ার পরও বিগত সময়ে আমলাতান্ত্রিক জটিলতা ও বিদেশী বিনিয়োগ নির্ভর দীর্ঘসূত্রিতার কারণে দীর্ঘ এক দশক মাঠপর্যায়ের কাজ স্থবির হয়ে আছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও পাবনা সহ পার্শ্ববর্তী অঞ্চলের লক্ষাধিক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে ও জাতীয় অর্থনীতিতে বিশাল অবদান রাখবে।

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়াতে শুভাগমণ উপলক্ষে তারেক রহমানের কাছে আমাদের কুষ্টিয়া ও ভেড়ামারাবাসীর প্রাণের দাবী অবিলম্বে কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চলের সীমানা প্রাচীর, অভ্যন্তরীণ সড়ক ও ইউটিলিটি সংযোগ সহ অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত শুরু করার এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ উন্মুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।


আরও খবর




ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অসহায় কলিমুদ্দিনের পাশে জেলা পুলিশ,পেলেন হুইলচেয়ার

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা