
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত পরোয়ানা। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



























