শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

বিয়ের নামে প্রতারণা-ই ছাত্রলীগ নেত্রী মুক্তার ‘পেশা’

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:সম্পদশালী ব্যবসায়ী কিংবা সরকারী চাকরিজীবী ব্যক্তিদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে টাকা কামাই করতে বিয়ের পিড়িতে বসতো সে। এরপর নানান অপবাদ সহ নির্যাতনের অভিযোগ তুলে মামলা দায়েরের হুমকি দিয়ে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই হচ্ছে এই যুবতীর কাজ।বলছিলাম নরসিংদীর রায়পুরা কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী মুক্তার কথা। বিয়ে করাই যার প্রধান নেশা ও পেশা। বিবাহিত-অবিবাহিত যুবকদের একের পর এক প্রেমের ফাঁদে ফেলে সবকিছু হাতিয়ে নেওয়াই তার কাজ। এ পর্যন্ত চার-চারটি বিয়ে করেছে পুরুষ খেকো এই নারী। আর এসব বিয়ের পেছনে রয়েছে প্রতারণা করে অর্থ আত্মসাতের নানা কাহিনি।নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ছাচিয়ামারা গ্রামের দরিদ্র কৃষক মোন্তাজ মিয়ার (মন্তু) মেয়ে ও ছাত্রলীগ নেত্রী এই মুক্তার প্রেমের ফাঁদে পরে নিঃস্ব হয়েছেন এক সেনা কর্মকর্তাসহ একাধিক ব্যক্তি।মুক্তা আক্তার নামের ওই ছাত্রলীগ নেত্রীর প্রেমের ফাঁদে পরে বিভিন্ন ধরনের হয়রানীসহ মোটা অংকের টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পরা একাধিক যুবকরা এ অভিযোগ করেছেন। এই প্রতিবেদকের কাছে ওই যুবতীর প্রতারণাসহ অপকর্মের ফিরিস্তি তুলে ধরে অভিযোগ করেন একাধিক ভুক্তভোগী যুবক ও তাদের পরিবারের সদস্যরা।রায়পুরার একজন প্রতাপশালী ছাত্রলীগ নেত্রী বলেই মুক্তা আক্তারকে সবাই জানেন এবং মানেন। আর রায়পুরায় প্রতাপশালী এই শব্দটা কেবলমাত্র ওই সকল ব্যক্তির সাথে জুঁড়ে দেওয়া হতো যারা নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সাবেক সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজুর সান্নিধ্যে থাকতেন| আর এমপি রাজুর সান্নিধ্যে থাকা একজন নারীর সম্পর্কে কোন কিছু রায়পুরাবাসীর আর অজানা নয়। ছাত্রলীগের রাজনীতি সম্পৃক্ত হয়ে উচ্চ বিলাসী একেবারে সোনায় সোহাগা মন-মানসিকতা পোষণ করতেন মুক্তা।পুরুষ খেকো এই ছাত্রলীগ নেত্রীর প্রথম বিয়ে হয় উপজেলার আদিয়াবাদ গ্রামের নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির সাথে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর দুই লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। ছাত্রলীগের রাজনীতি করা ও এমপি রাজুর সান্নিধ্যে থাকা একজন নারীর মন সংসারে কি বসে? তাছাড়া যে সংসারের শ্বশুর-শাশুড়ি, দেবর-ননদ থাকে সেখানে কি বেহায়াপনা করা যায়? তাইতো মুক্তা বিয়ের পর থেকেই স্বামীকে আলাদা হতে চাপ দিতে থাকে। কিন্তু নাজিম উদ্দিনকে কোনভাবেই সে বশে আনতে পারছিলনা। ফলে মুক্তার সাথে তিন মাসের বেশি ঘর করা সম্ভব হয়নি নাজিম উদ্দিনের। নাজিম উদ্দিনের ঘরে থাকা অবস্থায় বিয়ে বিষয়টি গোপন রেখে বিডিআর এ চাকরির আবেদন করে সে। এবং সে চাকুরি হয়েও যায় তার। চাকরিতে যোগ দিবে এমনটা নাজিমুদ্দিন ও তার পরিবারের সদস্যদের বুঝতে না দিয়ে স্বর্ণ গয়না নিয়ে বাড়ি ছেড়ে চলে আসে। পরে তাকে তালাক দেয় মুক্তা। নাজিম উদ্দিনের কাছ থেকে আদায় করে নেয় দেনমোহরের ২লাখ টাকা।নাজিম উদ্দিনের ঘর ছেড়ে আসার পর চাকুরিতে যোগ দেয় মুক্তা, কিন্তু তথ্য গোপন করার অপরাধে সেটাও বেশি দিন করতে পারেনি। চাকরি থেকে তাকে ছাটাই করা হয়।চাকরি হারিয়ে রায়পুরার গৌরীপুরা এলাকার ইতালি প্রবাসী এক তরুণকে প্রেমের জালে ফাঁসায় মুক্তা। প্রেমের মোহে অন্ধ হয়ে ইতালি থেকে ছুটে এসে মুক্তাকে বিয়ে করে ঘরে তোলে ওই তরুণ। কিছুদিন দেশে থাকার পর জীবন জীবিকার টানে আবারো ইতালি পাড়ি জমায় ওই তরুণ। বিডিআর-এ চাকরিকালীন সময় মুক্তার সাথে পরিচয় হয় উত্তরবঙ্গের এক সেনা কর্মকর্তার। মুক্তার স্বামী ইতালি চলে গেলে ওই সেনা কর্মকর্তার সাথে সখ্যতা গড়ে তোলে সে। শুরু হয় তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া। এ অবস্থায় গরিপুর এলাকার ইতালি প্রবাসী ওই তরুণকে তালাক দিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেয় অর্থলোভী মুক্তা।সেনা কর্মকর্তার সাথে শুধুমাত্র মন দেওয়া নেওয়াই নয়, টাকা পয়সাও আদান-প্রদান করতে থাকে তারা। এক পর্যায়ে গোপনে বিয়ে করে সেনা কর্মকর্তাকে। তবে ওই সেনা কর্মকর্তার সাথে বিয়ে বিষয়টি ছিল মুক্তার ছলনা মাত্র। তার মূল উদ্দেশ্য সেনা কর্মকর্তার টাকা হাতিয়ে নেওয়া। করলোও ঠিক তাই। ওই সেনা কর্মকর্তার টাকা পয়সা হাতিয়ে তাকে অনেকটা ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে সরে আসে সে।পুরুষ খেকো মুক্তা বর্তমানে তার প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি রায়পুরার হাসিমপুর নিবাসী মোনায়েম খন্দকারকে। মোনায়েম খন্দাকারের সাথে বিয়ের কাজটাও সেরে নিয়েছিল গোপনে। পরবর্তী মুক্তার বেহায়াপনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মোনায়েম খন্দকারের সাথে তার বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। সে সময় ভিডিও ভাইরালের বিষয়টি ঢাকতে স্থানীয় একজন সাংবাদিককে টাকা দিয়ে সংবাদও প্রকাশ করিয়েছিল।এদিকে গত ৬ জানুয়ারি নরসিংদী জজ আদালতের রায়পুরা আমলী আদালতে নুরুজ্জামান নামে এক ব্যক্তি ৫৪ জনের নাম উল্লেখপূর্বক এবং ৫০/৬০ জন অজ্ঞাত আসামী করে এক মামলা দায়ের করেছেন। ওই মামলায় ছাত্রলীগ নেত্রী মুক্তা ১৬ নং আসামী। এই মামলার পর পর আত্মগোপনে চলে যায় মুক্তা।তার সাথে মোবাইলে (০১৬২৯-৪২৪৪** এই নাম্বারে) যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। বার বার নাম্বারটি বন্ধ দেখায়।অপরদিকে লোক মুখে শোনা যায়, প্রথম অবস্থায় মামলা থেকে তার নান বাদ দিতে সে এবং তার স্বামী মোনায়েম খন্দকার রায়পুরার বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মাধ্যমে ব্যর্থ চেষ্টা করে। বর্তমানে মামলা ও গ্রেফতার এড়াতে স্বামী মোনায়েম খন্দকারের কাছে আয়ারল্যান্ড পাড়ি জমাতে পায়তারা করছে মুক্তা।রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতে একটি সিআর মামলা হয়েছে। ওই মামলায় মুক্তা আক্তারও আসামী। মামলার যথাযথ ও সঠিক তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেওয়া হবে। যদি সে প্রকৃত দোষী হয়ে থাকে তাহলে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা