
বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আ.লীগের ৪ সন্দেহভাজন ও ১ ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে আটক করেছে। গত ২৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোরশেদুল আলম‘সহ ৯ জনকে আটক করা হয়। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (৫৬), আব্দুর রহমান (২৪), মোরশেদ আলম (২৮), তাশিদুল ইসলাম ইমতিয়াজ (২০), ১৫১ ধারায় মো. হেলাল (২৮), মো. আবসারকে (২৫), গ্রেপ্তারি পরোয়ানামূলে মাইনুল ইসলাম, উৎপল বড়ুয়া, উদয়ন বড়ুয়াসহ ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের গতকাল ২৪ নভেম্বর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানা কর্তৃপক্ষ।



























