শিরোনাম
ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ মেধার লড়াইয়ে মুখর মুরাদনগর,কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী শেরপুরে ডায়াবেটিস সচেতনতায় আড়াই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে 'ব্লু ইউনিটি রান' অনুষ্ঠিত
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।


পবিত্র জোহরের নামাজের পর ধুনট সদর ইউনিয়নের বেলকুচি চরপাড়ায় মরহুমের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।


ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের শেরপুর প্রতিনিধি আব্দুল মান্নান, রায়গঞ্জ প্রতিনিধি দীপক কর ও ধুনট উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম শাহীন।


সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, ‘বাদশা ভাই ছিলেন আমাদের গুরু। তাঁর কাছ থেকেই আমরা সাংবাদিকতার হাতেখড়ি নিয়েছি। দুই-তিন যুগ আগে সাংবাদিকতায় বর্তমান সময়ের মতো আধুনিক সুযোগ-সুবিধা ছিল না। তখন হাতে লিখে সংবাদ তৈরি করতে হতো। সংবাদ সংগ্রহ ও পাঠানোর কাজও ছিল বেশ কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি।’


মরহুমের ছেলে সাংবাদিক রেহানুল হক রিকো বলেন, ‘আমার বাবা অত্যন্ত নির্ভীক ও সাহসী সাংবাদিক ছিলেন। বাবা চলে গেছেন, কিন্তু তাঁর প্রতি মানুষের ভালোবাসা এখনো কমেনি। মানুষের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমিও বাবার মতো সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হতে চাই।’


এ সময় মরহুমের কর্মময় জীবন ও সাংবাদিকতা নিয়ে স্মৃতিচারণ করেন ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আশেকে এলাহী শিবলী, ধুনট পুরাতন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির ও সাংবাদিক আইয়ুব লোহানী।


এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক  রবিউল হাসান,ফজলে রাব্বী মানু, মামুনুর রশিদ, গোবিন্দ রয়, রেহানুল হক রিকো, আব্দুল মান্নান পাখিসহ স্থানীয় সাংবাদিকরা।


বক্তারা বলেন, সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে এনামুল বারী বাদশা ধুনটের সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কর্মময় জীবন ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।


আরও খবর




ধুনট প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক আল আ‌মি‌নের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

নন-পলাতক আ.লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর করে আহত করার অভিযোগ

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি

চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ

মেধার লড়াইয়ে মুখর মুরাদনগর,কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় ১২০০ শিক্ষার্থী

শেরপুরে ডায়াবেটিস সচেতনতায় আড়াই শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে 'ব্লু ইউনিটি রান' অনুষ্ঠিত

পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রায়গঞ্জে মোঃ মুক্তাদির হোসেনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

সাংবাদিক আল আ‌মি‌নের বাড়ির সামনে অস্ত্রধারীদের মহড়া ও হত্যার হুমকি

নন-পলাতক আ.লীগের সভাপতি দাবি করা সেই আইনজীবী আটক

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় পাওনাদারকে মারধর করে আহত করার অভিযোগ

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

দক্ষিণ আইচায় আটক সার ও ডিজেল টেন্ডারে বিক্রি

চন্দনাইশ হাশিমপুর ও সাতবাড়িয়ায় ল্যাট্রিন নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ

শেরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

আজিয়ারায় ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার শুভাগমন উপলক্ষে ইছালে ছওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে ২১ শিক্ষার্থীর পবিত্র কুরআনের ছবক গ্রহণ