
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনট উপজেলা মডেল মসজিদ হল রুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ধুনটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল-কুরআন একাডেমিক স্কুল। প্রতিযোগিতায় দুটি গ্রুপেই প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৩) নভেম্বর সকাল ১০ টার দিকে প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর ১ টা পযর্ন্ত চলে।
এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী সংস্কৃতিচর্চায় দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত পাঠদানের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আল-কুরআন একাডেমিক স্কুল ধুনট, বগুড়ায় সাধারণ ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে।




























