
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ভোলারহাটি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে দক্ষিণ সাঙ্গর এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল ৯ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হয়েছে।
ছালেহাবাদ শরীফের পীর, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ সিলেট বিভাগের সভাপতি মাওলানা এ কে সৈয়দ ওবায়দুর রহমানের রহমানের সভাপতিত্বে মাহফিলে সহ সভাপতি উপস্থিত ছিলেন মোঃ আবদুল হান্নান ও গোলাপ মিয়া।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে দ্বীনীয়ার সাবেক মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শামসুল আলম মোহেব্বী।
বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের খতিব মুফতি মোস্তাফিজুর রহমান আল আযহারী ও শাহ সুলেমান ফতেহগাজী রহমতুল্লাহ জামেমসজিদের খতিব মাওঃ শাহ ছাব্বির আহমাদ বীন সিদ্দিক সহ প্রমুখ উলামায়ে কেরাম।
হযরত মাওলানা মোঃ তালিমুল ইসলামের পরিচালনায় মাওলানা শেখ নুরুজ্জামান আল কাদেরীর উপস্থাপনায় মাহফিলে হামদ নায়াত ও গজল পরিবেশন করেন মোঃ নেছার উদ্দিন।
মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দক্ষিণ সাঙ্গর এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র হিযবুল্লাহর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



























