শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে গরু নিয়ে বিজিবি সদস্যদের টানা হেচড়া

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

হাবিবুল কবির, দোয়ারাবাজার:সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে আটককৃত গরু নিয়ে স্থানীয় জনতার সাথে বিজিবি সদস্যদের টানা হেচড়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউরা নিউ মার্কেটে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দারা বলছেন, বিজিবির আটককৃত গরুটি বাংলাবাজার ইউনিয়নের দক্ষিন কলাউরা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের পালিত গরু। কলাউরা গ্রামের ডাক্তার হারুনের বাড়ির পাশে সীমান্ত সংলগ্ন হাওরে খুটির সাথে বাঁধা অবস্থায় ঘাস খাওয়ারত ছিল আব্দুর রাজ্জাকের এই গরুটি। দুপুরে হঠ্যাৎ করে বিজিবি সদস্যরা এসে এখান থেকে গরুটিকে আটক করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গিয়ে গরু আটকের বিষয়ে জানতে চাইলে বিজিবি সদস্যরা তাঁর উপরও চড়াও হয়। পরে আটককৃত গরু নিয়ে আসার পথে কলাউরা নিউ মার্কেটে গরু নিয়ে স্থানীয় জনতার সাথে বিজিবি সদস্যদের টানা হেচড়ার ঘটে। ঘটনার এক পর্যায়ে গরু ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বিজিবি সদস্যরা।স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, ‘বিজিবি সদস্যরা চোরাই গরু ভেবে স্থানীয় এক অসহায় বয়োবৃদ্ধ কৃষকের গরু মাঠে ঘাস খাওয়ারত অবস্থা থেকে আটক করে নিয়ে যায়। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরু আটকের বিষয়ে জানতে চাইলে বিজিবি সদস্যরা আমার সাথে দুর্ব্যবহার করে। বিজিবির বিওপি কমান্ডার আমাকে ক্যাম্পে নিয়ে যাওয়ার হুমকি দেন। গরু নিয়ে আসার সময় কলাউরা নিউ মার্কেটে স্থানীয় জনতার চাপে বিজিবি সদস্যরা গরুটি ছেড়ে দেন। আমি বিষয়টি সিলেট ৪৮ বিজিবি’র সিও-কে অবহিত করেছি।’সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর বাংলাবাজার ক্যাম্পের বিওপি কমান্ডার আবুল বাশার বলেন, ‘মূলত ইউপি সদস্য নুরুল ইসলাম সীমান্তের স্মাগলিংয়ের সাথে জড়িত। এর আগেও তাঁর তিনটি গরু আটক করা হয়েছে। আজকে আটককৃত গরুটিও সীমান্ত থেকে আটক করা হয়। আটক করার পর ইউপি সদস্য নুরুল ইসলাম আটককৃত গরুটিকে তাঁর নিজের বলে দাবি করেন। সীমান্তে যখনই কোনো গরু আটক হয় তা নুরুল ইসলাম মেম্বার তাঁর নিজের বলে দাবি করে ছুটিয়ে নিতে আসেন। টাকা পয়সার বিনিময়ে তিনি চোরাকারবারিদের সহযোগিতা করেন। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। আজকেও গরু আটকের পরে তিনি গরু ছুটিয়ে নিতে আসেন। এসময় বিজিবি সদস্যরা বাঁধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে গরু ছেড়ে দেওয়া হয়।’


আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা