শিরোনাম
শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

এনসিপি নেতা তামিম আজহারের কাছ থেকে ছিনতাই চেষ্টার সময় কুখ্যাত ‘কুত্তা রনি’ গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৬ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



মোঃ ইব্রাহিম হোসেন :

সাভারে আবারও আলোচনায় কুখ্যাত ছিনতাইকারী চক্রের প্রধান রনি মিয়া ওরফে ‘কুত্তা রনি’। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকায় এনসিপি নেতা তামিম আজহারের কাছ থেকে ছিনতাই চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রনি মিয়া (৪৮) সাভারের ডগরমোড়া এলাকার মৃত আব্দুল গনি মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধের রেকর্ড রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ‘কুত্তা রনি চক্র’ নামে পরিচিত অন্তত ৩০ জন সক্রিয় সদস্যের একটি বড় ছিনতাই বাহিনী পরিচালনা করছিলেন।
ভুক্তভোগী তামিম আজহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা শাখার সাবেক মুখ্য সংগঠক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির সদস্য।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, ঘটনাস্থল থেকে রনি মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি চাইনিজ সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মাত্র এক মাস আগে হত্যা মামলায় জামিন পেয়ে বের হয়েছিলো রনি। জামিনে বেরিয়ে ফের ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে সে।
স্থানীয় একটি দোকানের সামনে তামিম আজহারের পথরোধ করে রনি ও তার সহযোগীরা সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। ধাওয়া করে রনিকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।
পুলিশ জানায়, রনিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তার নেতৃত্বাধীন ‘কুত্তা রনি চক্র’-এর অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
এদিকে পৃথক ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় ছিনতাইকালে মোঃ রাব্বি ওরফে পিনিক রাব্বি নামে আরেক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি অত্যাধুনিক চাকু উদ্ধার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার রাব্বি (৩০) গোপালগঞ্জ জেলার সদর থানার চন্দ্র দিঘলিয়া গ্রামের আলী মোহনের ছেলে।
পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাভারের মানুষ আশা করছে-দীর্ঘদিনের আতঙ্ক ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম রোধে এই কুত্তা রনি চক্র এবার পুরোপুরি আইনের আওতায় আসবে এবং রনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।


আরও খবর




দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরের আল্লারদর্গা বাজারে আগুনে পুড়ে ছাই ৩ দোকান, ক্ষতি ৩০ লাখ টাকা

শাহজালাল থেকে কুতুব শাহ: ইতিহাসের দুই অধ্যায়ে সিলেট ও অষ্টগ্রাম

লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত