শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধনে হামলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২০ মার্চ ২০২৪ | হালনাগাদ:বুধবার ২০ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর 


রংপুরের গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় গঙ্গাচড়া উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দের মানববন্ধনে প্রকাশ্যে হামলা চালায় ৬নং গজঘণ্টা ইউপি চেয়ারম্যানের প্রভাবশালী লোকজন।

স্থানীয় সাংবাদিকরা জানায়, উপজেলার জয়দেব বাইতুল আরশ জামে মসজিদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এর ঘটনায় সংবাদ প্রকাশের পর সোমবার বিকেলে গজঘণ্টা ইউনিয়ন পরিষদে (টিসিবি) কর্তৃক  কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে হতদরিদ্র পরিবারের মাঝে পণ্য বিতরণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গেলে পূর্বতন সংবাদের জেরে সাংবাদিক ওয়াসিমুল বারী সিয়ামকে ইউনিয়ন পরিষদের কক্ষে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মোবাইল ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলে ও মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে ৬নং গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে উপজেলার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার(১৯ মার্চ) সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করতে গেলে  আভিযুক্ত চেয়ারম্যান লিয়াকত আলীর পক্ষে কয়েকজন লোক মানববন্ধনের ব্যানার নিয়ে টানা হেচড়া করে পন্ড করে দেয়। এসময় থানা পুলিশকে দর্শকের ভূমিকায় দাড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে পুলিশ এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সাংবাদিকদের উক্ত স্থান থেকে সরিয়ে দেয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে মানববন্ধন সমাপ্তি ঘোষণা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক লাখোকন্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল বারী দুলাল,আমার সংবাদ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার বাবুল মিয়া, দৈনিক খোলা কাগজ ও আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নির্মল রায় , আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম পায়েল, জাতীয় অর্থনীতি পত্রিকার আজমীর শরীফ, বাংলাদেশ সমাচার পত্রিকার মিলন মিয়াসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে সাংবাদিক ওয়াসিমুল বারি সিয়াম জানান,পূর্বতন সংবাদ প্রকাশের জেরে ক্ষোভের বশবর্তী হয়ে ৬ নং গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সংবাদ সংগ্রহকালীন সময়ে প্রকাশ্যে জনসম্মুখে আমাকে  লাঞ্ছিত করে মাইক্রোফোন ছিনিয়ে নিয়েছে ও মোবাইল ফোন ভাংচুর করেছে।এর প্রতিবাদে মানববন্ধনে চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়েছে।আমি এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

সাংবাদিককে হেনস্তার বিষয় অস্বীকার করে গজঘণ্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী বলেন,আমি কিছুই বুঝতেছি নাহ। কেন এই ছেলে আমার নামে অপবাদ রটাচ্ছে। এই ছেলেকে তো আমি চিনিই নাহ। সে সাংবাদিক কিনা সেটাও জানি নাহ। পরবর্তীতে আবার বলেন অই ছেলে আমার আত্মীয় হয়। তার বড়ভাই আমার ভগ্নীপতি। তার বাবা এই ছেলেকে মানুষ করতে পারে নাই।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান জানান, এবিষয়ে তদন্ত করতে ঘটনাস্থলে আমার অফিসারকে পাঠিয়েছিলাম। আমি এখন কোর্টে সাক্ষী দিতে কুড়িগ্রামে আছি। মানববন্ধনের স্থানে পুলিশ ছিলো।মানববন্ধনে হামলার বিষয়ে আমি অবগত নই। থানায় যাওয়ার পর এবিষয়ে আপনাকে জানাতে পারবো।


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ