শিরোনাম
পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

হাতের মুঠোয় ভূমি সেবা: কমছে ভোগান্তি, ফিকে হচ্ছে দালালের দাপট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১২ মে ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

একসময় জমির খতিয়ান তোলা, নামজারি (মিউটেশন) কিংবা ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা ছিল সাধারণ মানুষের জন্য এক দুঃস্বপ্নের নাম। ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিসে দিনের পর দিন ঘোরাঘুরি, তথ্যের অস্বচ্ছতা আর মধ্যস্বত্বভোগী বা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছিলেন সেবাগ্রহীতারা। তবে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সেই চিরচেনা দৃশ্যপট। এখন ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে পাওয়া যাচ্ছে অধিকাংশ ভূমি সেবা। এতে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি নাগরিক জীবনে স্বস্তি ফিরেছে।


সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় নিয়ে এসেছে। অনলাইনে নামজারি, ই-পর্চা, খাজনা পরিশোধ থেকে শুরু করে অভিযোগ দাখিল; সবই এখন আঙুলের ডগায়।


ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এমদাদুল হক চৌধুরী বলেন, 'অটোমেশনের ফলে জনগণকে এখন আর সরাসরি ভূমি অফিসে যেতে হয় না। এতে দুর্নীতি যেমন কমেছে, সেবা প্রাপ্তিও সহজতর হচ্ছে। তবে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য পুরোপুরি কমাতে মানুষের সচেতনতা খুব জরুরি।'


আগে খাজনা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় ও অর্থ নষ্ট হতো। বর্তমানে মোবাইল ব্যাংকিং ও অনলাইন গেটওয়ের মাধ্যমে কয়েক মিনিটেই কর পরিশোধ করা যাচ্ছে। তথ্যমতে, বর্তমানে বছরে প্রায় ৪০ থেকে ৫০ লাখ নাগরিক অনলাইনে খাজনা দিচ্ছেন, যাদের মধ্যে বড় একটি অংশ প্রবাসী। তারা বিদেশে বসেই নিজেদের জমির কর পরিশোধ করছেন।


লক্ষ্মীপুরের জয়নাল আবেদীন তার অভিজ্ঞতায় বলেন, 'আগে খাজনা দিতে পুরো একটা দিন লাগত। এখন মোবাইলে কয়েক মিনিটে কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে রসিদও পাই।'


জমি কেনাবেচার পর সবচেয়ে জটিল ধাপ ছিল নামজারি। দালালদের খপ্পরে পড়ে সরকারি ফির চেয়ে কয়েকগুণ বেশি টাকা খরচ করতে হতো সাধারণ মানুষকে। এখন অনলাইনে আবেদনের পর প্রতিটি ধাপের অগ্রগতি এসএমএসের মাধ্যমে জানতে পারছেন আবেদনকারী। দেশে এ পর্যন্ত প্রায় ১ কোটির বেশি ই-নামজারি আবেদন নিষ্পত্তি হয়েছে।


ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) নাসরিন জাহান জানান, আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে। নির্দিষ্ট সময়ে সেবা দিতে না পারলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।



ভূমি সংক্রান্ত জালিয়াতি রোধে খতিয়ান ও মৌজা ম্যাপ যাচাই এখন অনেক সহজ। চট্টগ্রামের ব্যবসায়ী শিমুল চক্রবর্তীর মতে, জমি কেনার আগে অনলাইনে খতিয়ান মিলিয়ে সহজেই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হচ্ছে, যা আগে ছিল কল্পনা অতীত।


অনলাইন প্রক্রিয়ায় নির্ধারিত ফি এবং সময়সীমা নির্দিষ্ট থাকায় অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ বন্ধ হয়েছে। ডিজিটাল ট্র্যাকিংয়ের কারণে কোনো কর্মকর্তা আবেদন আটকে রাখলে তা ওপর মহল থেকে পর্যবেক্ষণ করা যাচ্ছে। চাঁদপুর কচুয়া উপজেলার শিক্ষক শাহাদাত হোসেন বলেন, 'কোনো দালালের সাহায্য ছাড়াই এবার অনলাইনে আবেদন করে সহজেই নামজারি সম্পন্ন করেছি।'


ভূমি মন্ত্রণালয় দেশের সব রেকর্ড একটি সমন্বিত ডাটাবেজে নিয়ে আসছে। ভবিষ্যতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) প্রযুক্তির মাধ্যমে মানচিত্রভিত্তিক জমির তথ্য দেখার সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। এতে জমির সীমানা বিরোধ ও মামলা কমবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাল কাগজপত্র শনাক্ত এবং একই জমি একাধিকবার বিক্রি ঠেকানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।


ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফাজ্জল হোসেন বলেন, অটোমেশনের মাধ্যমে সেবাকে আরও নিখুঁত করতে আমরা কাজ করছি। ভবিষ্যতে জমি কেনাবেচার পর স্বয়ংক্রিয়ভাবে মালিকানা হালনাগাদ করার লক্ষ্য রয়েছে আমাদের।


আরও খবর




ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী