শিরোনাম
সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

হত্যাসহ বিভিন্ন মামলার আসামী ও ফ্যাসিস্ট আমলের উৎপীড়ক মনজুর কাদের এবার হাটহাজারীর ওসি !

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ইয়ার রহমান আনান, কক্সবাজার


কক্সবাজার সদর মডেল থানার সাবেক বিতর্কিত এসআই ও হত্যাসহ একাধিক মামলার আসামী মনজুর কাদের ভূঁইয়া এবার বাগিয়ে নিয়েছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ হাটহাজারী থানার ওসির পদ। এর আগে গত ২ মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে কক্সবাজারের চকরিয়া থানা প্রত্যাহার হওয়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রামের হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।  


সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতুর স্বাক্ষরিত আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

এর আগের দিন তিনি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় থেকে এসপি কার্যালয়ে যোগ দেন।

এর আগে চকরিয়া থানার ওসি থাকাকালে মনজুর কাদেরের বিরুদ্ধে থানায় আটকে রেখে নির্যাতন ও নারীকে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে। এর দায়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনে দায়ের হওয়া  মামলার প্রধান আসামী মনজুর কাদের। তিনি হত্যাসহ আরো বিভিন্ন মামলার আসামী বলে জানা গেছে।


গত ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিযোগের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন স্থানীয় সাংবাদিকরা। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোন করে তাঁকে প্রত্যাহারের নির্দেশ দেন।

এর পরদিনই চকরিয়া থেকে উখিয়া থানায় বদলির আদেশ হয়। তবে এই বদলিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে মনজুর কাদেরকে উখিয়ায় না পাঠিয়ে রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।


কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সভাপতি এডভোকেট আমির হোসাইন বলেন, বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে আগেও গুরুতর অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর তার বিরুদ্ধে কক্সবাজারে একাধিক মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করছে পুলিশের বিভিন্ন সংস্থা।


ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী গ্রামের আকতার হোসাইন বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মানবতাবিরোধী মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রায়ের প্রতিবাদে ঈদগাঁও বাজারে স্থানীয়রা মিছিল বের করেন। মনজুর কাদের ভূঁইয়া উক্ত মিছিলে গুলি করলে ঘটনাস্থলে নিহত হন তার ভাই রশিদ আহমদ। এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম আসামি মনজুর কাদের।


কক্সবাজারের সিনিয়র আইনজীবী ড. সালাহ উদ্দীন আহমদ বলেন, মনজুর কাদের ভূঁইয়া চকরিয়া থানার ওসি থাকাকালীন তার বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনে মামলা হয়। মামলাটি সিআইডি'র পুলিশ সুপার  তদন্ত করছেন। 


চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল সাংবাদিকদের বলেন, হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে চট্টগ্রাম গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. মনজুর কাদের ভূঁইয়াকে পদায়ন করা হয়েছে।


এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেন ছুটিতে পাঠানো হয়। একইদিন রাতে তাঁর অনুপস্থিতিতে থানার দায়িত্ব দেওয়া হয়েছিল পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।


শনিবার (৬ সেপ্টেম্বর) ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপে জড়ায় উভয় পক্ষ। এতে উভয়পক্ষের ২ শত আহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।


আরও খবর




সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার