শিরোনাম
পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার : বিবিসি

‍আলোকিত দুনিয়া ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ইউক্রেনে রাশিয়ার সামরিক সদস্য নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়া পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এবং প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে দেশটিতে বেশি রুশ সেনা নিহত হয়েছেন।



বুধবার (১৭ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এমনকি যুদ্ধে প্রথম বছরের তুলনায়  দ্বিতীয় বছরে সম্মুখ সমরে নিহত রুশ সেনাদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেশি বলেও জানানো হয়েছে।


সংবাদমাধ্যমটি বলছে, বিবিসি রাশিয়ান, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুশ সেনাদের মৃত্যুর সংখ্যা গণনা করছে। এছাড়া কবরস্থানে নতুন কবর অনেক সৈন্যের নাম প্রদান করতে সাহায্য করেছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।



এছাড়া বিবিসি দলগুলো সেনা হতাহতের অফিসিয়াল রিপোর্ট, সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ার মতো ওপেন সোর্স তথ্যের মাধ্যমেও অনুসন্ধান চালিয়েছে।


বিবিসি বলছে, তাদের অনুসন্ধান অনুসারে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ জনেরও বেশি রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন। ঠিক কী বিশাল সংখ্যক জীবনের বিনিময়ে রাশিয়া ভূখণ্ড দখল বা আঞ্চলিক অগ্রগতি লাভ করেছে তার প্রতিফলন এই সংখ্যার মাধ্যমে পাওয়া যাচ্ছে।



রাশিয়া অবশ্য সেনা নিহতের সংখ্যা বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।


বিবিসি বলছে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের সামগ্রিক মৃত্যুর সংখ্যা এখন ৫০ হাজারেরও বেশি। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেনা মৃত্যুর বিষয়ে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল মস্কো। আর তাদের সেই প্রকাশ্য স্বীকৃতির পরিসংখ্যানের চেয়ে সেনা নিহতের বর্তমান সংখ্যা আট গুণেরও বেশি।


যদিও ইউক্রেনে রাশিয়ান সেনাদের মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।


বিবিসির এই বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে - রুশ-অধিকৃত দোনেৎস্ক এবং লুহানস্কে মিলিশিয়া যোদ্ধাদের মৃত্যুর সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। এগুলো যুক্ত করা হলে রাশিয়ার পক্ষে লড়াইরত সেনাদের মৃতের সংখ্যা আরও অনেক বেশি হবে।



এদিকে ইউক্রেন তার যুদ্ধক্ষেত্রের প্রাণহানির মাত্রা নিয়ে খুব কমই মন্তব্য করে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ৩১ হাজার ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে।


তবে মার্কিন গোয়েন্দাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে যেসব পরিসংখ্যান পাওয়া যায়, তাতে ইউক্রেনীয় বাহিনী আরও বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।


আরও খবর




পত্নীতলায় পরিবেশ রক্ষায় তালবীজ রোপণ

পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক