শিরোনাম
অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫ গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

জাসদের ঐক্য চেষ্টা: বেরিয়ে যেতে পারে ১৪ দল থেকে

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



নির্বাচনে ভরাডুবির পর জাসদ এখন তার তিনটি অংশের মধ্যে ঐক্যের চেষ্টা করছে। আ স ম আব্দুর রবের নেতৃত্বে জেএসডি, হাসানুল হক ইনুর জাসদ এবং শরীফ নুরুল আম্বিয়ার জাসদের মধ্যে ঐক্যের গুঞ্জন শোনা যাচ্ছে। আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে পৃথক অবস্থান নেওয়ার জন্যই জাসদের কেউ কেউ এই ঐক্য প্রক্রিয়া করছে বলে ধারণা করা হচ্ছে। তবে হাসানুল হক ইনু এই বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, বিএনপিপন্থী জাসদের সঙ্গে ঐক্য করার কোন প্রশ্নই আসে না। আর অন্যদিকে শরীফ নুরুল আম্বিয়ার সঙ্গে আমাদের কথাও হয়নি। তিনি এটিও দাবি করেন যে, জাসদের দলীয় ফোরামে এ নিয়ে কোন আলোচনাও হয়নি।


এবার নির্বাচনে জাসদের প্রধান নেতা হাসানুল হক ইনু পরাজিত হয়েছেন। তার এই পরাজয় জাসদ সহজভাবে নিতে পারেনি। জাসদের অভ্যন্তরীণ মূল্যায়ন হলো আওয়ামী লীগের একটি অংশ তাকে জোর করে হারিয়ে দিয়েছে। কুষ্টিয়ায় যে আসনটিতে ইনু পরাজিত হয়েছেন, সেই আসনটি ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের আসন এবং প্রভাবশালী নেতা মাহবুবউল আলম হানিফের সঙ্গে হাসানুল হক ইনুর দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। 


তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন, জাসদের হাসানুল হক ইনু জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে কোন রকম যোগাযোগই রাখেননি। সবচেয়ে বড় কথা হলো, তিনি নির্বাচনের আগেই শুধু নির্বাচনী প্রচারণা করেছেন। সারাবছর তিনি কোন কর্মকাণ্ডই করেননি, শুধু আওয়ামী লীগের বিরোধিতা করা ছাড়া। আর এই সমস্ত পাল্টাপাল্টি অভিযোগের পর হাসানুল হক ইনু এখন আওয়ামী লীগের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছেন। এই নেতিবাচক অবস্থার প্রমাণ পাওয়া যায় যখন তিনি তার দল সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নিতে অস্বীকৃতি জানায়।


একটি সূত্র বাংলা ইনসাইডকে নিশ্চিত করেছে যে, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাসদের শিরীন আখতারকে সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করেছিলেন। নির্বাচনের আগেও তিনি জাসদকে আশ্বস্ত করেছিলেন যে, শিরীন আখতারকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু জাসদের পক্ষ থেকেই আওয়ামী লীগকে জানিয়ে দেওয়া হয় যে, তারা সংরক্ষিত আসনে জাসদ কাউকে মনোনয়ন দিতে চান না। তবে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এ ধরনের বক্তব্য অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে, জাসদ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলো এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসন আমুর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও করা হয়েছিলো। কিন্তু আওয়ামী লীগ থেকেই সংরক্ষিত আসনে মনোনয়নের ব্যাপারে জাসদের সঙ্গে আর কোন যোগাযোগ করেনি। আর আওয়ামী লীগ শেষ পর্যন্ত ৪৮ টি আসনেই তাদের নিজস্ব পছন্দের প্রার্থীদেরকে মনোনীত করেছে। শিরীন আখতারের সংরক্ষিত আসনে মনোনয়ন গ্রহণ না করাটা ইঙ্গিতবাহী বলে মনে করছে। 


নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের বলয় থেকে বেরিয়ে যাওয়া অর্থাৎ ১৪ দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য জাসদের কোন কোন নেতার পক্ষ থেকে দাবি উঠছে। জাসদও এখন একটি পৃথক অবস্থান গ্রহণ করতে চায়। আওয়ামী লীগ তাদের অবজ্ঞা করছে, আওয়ামী লীগের কাছে জাসদ গুরুত্বহীন। এ কারণেই জাসদকে আওয়ামী লীগ এখন খুব একটা পাত্তা দিচ্ছে না—এমন অভিযোগ জাসদের নেতাদের। 


নির্বাচনের আগে থেকেই আ স ম আব্দুর রবের জেএসডি এবং শরীফ নুরুল আম্বিয়ার জাসদের সঙ্গে হাসানুল হক ইনুর জাসদের কিছু নেতার যোগাযোগ হচ্ছিলো। বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ জাসদের কথা বলা হচ্ছিলো বেশ আগে থেকেই। এখন নির্বাচনে বিপর্যয়ের পর ইনুও এরকম করতে আগ্ৰহী। আর এরকম প্রক্রিয়া যদি শেষ পর্যন্ত চলতে থাকে তাহলে জাসদ ১৪ দল থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে, তিনটি জাসদ নিয়ে একটি ঐক্যবদ্ধ জাসদ গঠন করা হতে পারে। তবে জাসদের একজন নেতা ১৪ দলের মৃত্যুর জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। তারা বলেছে, আওয়ামী লীগেই তার শরিকদেরকে নূন্যতম সম্মান দিচ্ছে না, ১৪ দল এখন কার্যত মৃত।


আরও খবর




অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবা‌দিক মাসুম বিল্লাহর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক