শিরোনাম
নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট
রবিবার ০৮ নভেম্বর ২০২৬
রবিবার ০৮ নভেম্বর ২০২৬

‘খালি শুনি ইলিশের দাম চড়া, কই আমাগো পর্যন্ত তো পৌঁছায় না’

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাসা থেকে ১১০০ টাকা নিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাজারে এসেছেন বেসরকারি চাকরিজীবী গোলাম মোস্তফা। বাজারে এসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে রীতিমতো মাথায় হাত তার। 


ইলিশ কিনতে এসে তিনি বলেন, ইলিশ তো ধরাই যায় না, ধরতে গেলেই ছ্যাকা লাগে। আসার সময় ছেলে মাহিন আবদার করেছিল ইলিশ কিনে নেওয়ার জন্য। সন্তানের ইচ্ছা পূরণে ৮৫০ টাকায় ছোট একটা ইলিশ কিনেছি। চাল আর ইলিশ কেনার পর টাকা না থাকায় প্রয়োজনীয় অনেক কিছু না নিয়ে বাসায় ফিরছি। এ সময় বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি। 


বুধবার (১৮ সেপ্টেম্বর) পটুয়াখালী পৌর নিউমার্কেট, নতুন বাজার, পুরান বাজার ও হেলাতালিয়া বাধঘাট মাছের বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির ওজনের ইলিশ ১৭০০ টাকা দরে, ৮০০ গ্রামের প্রতি কেজি ইলিশ ১৩০০ টাকা দরে, ৫-৬০০ গ্রামের প্রতি কেজি ইলিশ ১২০০ টাকা দরে এবং ৩-৪০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে।



এদিকে বাজারে ইলিশের দাম চড়া হলেও ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ অধিকাংশ জেলের।


চরমোন্তাজ এলাকার জেলে মো. রফিক মাঝি বলেন, আমরা তো মাছের ন্যায্য দাম পাই না। খালি শুনি বাজারে নাকি ইলিশের দাম চড়া যায়, কই আমাগো পর্যন্ত তো পৌঁছায় না। আজ ১ কেজি ১০০ গ্রামের একটা মাছ বিক্রি করছি ১৩০০ টাকায়, কেজি ধরছে সাড়ে ১১০০ টাকা। যদি দাদন থিকা বের হইতে পারতাম তাহলে হয়তো আর একটু ভালো থাকতে পারতাম। এছাড়া নদীতে বর্তমানে মাছ একটু কম।



জেলেদের অভিযোগ নদীতে পর্যাপ্ত মাছ না থাকলেও কাগজে কলমে বাড়ছে ইলিশের উৎপাদন। 


পৌর নিউমার্কেটের খুচরা মৎস্য ব্যবসায়ী শ্রী বিষ্ণু বাবু  বলেন, বাজারে ইলিশ নাই তাই ইলিশের দাম তুলনামূলক বেশি। আমাগো কেনা বেশিতে, তাই বাধ্য হইয়া বেশিতে বিক্রি করা লাগে। ইলিশের দাম এতবেশি কেন? প্রশ্নে তিনি আড়ৎদারের (মনির হাওলাদার মৎস্য আড়ৎ) দোহাই দেন। 


বিষ্ণু বাবুর দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করা হয় মনির হাওলাদার মৎস্য আড়তের ম্যানেজার জাহাঙ্গীর গাজীর সঙ্গে। তিনি বলেন, আমরা পাইকারি বিক্রি করি। ব্যাপারী অথবা ফরিয়ারা গলাচিপা, পানপট্টি চরমোন্তাজ থেকে মাছ নিয়ে আসে, আমরা বিক্রি করে তাদের টাকা পরিশোধ করি। তবে নিউ মার্কেটের একাধিক মাছ ব্যবসায়ী জানান, এই বাজারে ইলিশের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এই আড়তের ব্যবসায়ীরা। 


মনির হাওলাদার মৎস্য আড়তের সূত্র ধরে জেলার গলাচিপা উপজেলার বোয়ালি খেয়াঘাট এলাকায় সন্ধান মেলে সিন্ডিকেটের অন্যতম সদস্যের। তিনি গলাচিপা, রাঙ্গাবালী, চরমোন্তাজ, চরবিশ্বাস এলাকার দাদোন ব্যবসায়ীদের কাছ থেকে মাছ সংগ্রহ করে পটুয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে পাঠিয়ে থাকেন। পটুয়াখালী নিউমার্কেট পর্যন্ত ১০০ কেজি মাছ পরিবহন করতে খরচ হয় ১৩৫০ টাকা।


নাম না প্রাকাশের শর্তে তিনি বলেন, চাহিদা অনুযায়ী মাছ কম ধরা পড়ে না তাই দাম বেশি। যারা বেশি টাকা দিয়া কিনতে পারে তারা খাইতে পারে, যারা কিনতে পারে না তারা খাইতে পারে না। ধরেন চাহিদা আছে একশ টন বাজারে ওঠে পঞ্চাশ টন, তখন যে বেশি দাম দিয়ে কিনতে পারে সে মাছ নিয়ে যায়। আর আমাদের হাতে কিছু নাই, আমরা যেমন কিনি তেমন বিক্রি।


কত দরে মাছ ক্রয় করছেন জানতে চাইলে তিনি  বলেন, এক কেজির ওজনের ইলিশ ক্রয় করছি ১২০০ টাকা দরে, ৮০০ গ্রামের প্রতি কেজি ক্রয় করছি এক হাজার টাকা দরে, ৫-৬০০ গ্রামের প্রতি কেজি ইলিশ ক্রয় করছি ৮০০ টাকা দরে এবং ৩-৪০০ গ্রামের ইলিশ ৬০০ টাকা দরে ক্রয় করছি।


চরমোন্তাজ মায়ের দোয়া মৎস্য আড়তের মালিক মো. ফয়সাল বলেন, আমাদের কাছে জেলেরা মাছ রাইখা যায়। আমরা খাতায় লেইখা রাখি। সব জেলেদের মাছ একত্রিত করে গলাচিপায় নিয়ে যাই, সেখানে যেমন দাম পাই, সেই হিসেবে জেলেদের টাকা পরিশোধ করি।


কিন্তু চরমোন্তাজ এলাকার জেলেদের বক্তব্য আলাদা। দাদনের জাল থেকে বের হতে পারছেন না তারা। আর এই দাদান প্রথার কারণেই তারা ইলিশের ন্যায্য দাম পাচ্ছেন না বলে জানান। সরকার যদি জেলেদেরকে কৃষকদের মতো সহজভাবে ঋণের ব্যবস্থা করে দিতেন, তাহলে হয়তো দাদন মালিকদের কাছ থেকে রেহাই পেত উপকূলের জেলেরা। 


এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিব হাসান বলেন, ইলিশ সম্পদ রক্ষায় কাজ করছে সরকার। গত জুলাই মাসে জেলায় আহরিত ইলিশের পরিমাণ হয়েছে ৩৩৬৩ মেট্রিক টন এবং গত আগস্ট মাসে আহরিত ইলিশের পরিমাণ ৩৭৭৬ মেট্রিক টন। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি যাতে মাছের দাম হাতের নাগাদের মধ্যে থাকে। তবে মাছের আমদানি বাড়লে ইলিশের দাম কমবে। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। ইতোমধ্যে আমরা একাধিকবার অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বাজারের সব পণ্য ক্রেতাদের হাতের নাগালে রাখার। 


আরও খবর




মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঁশখালীতে হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ পরিবারের

ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন ঘটাতে,সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আলী আহমদ

বিপ্লব ও সংহতি দিবসে লালপুরের রাজপথে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

নাঙ্গলকোটে গৃহবধূ ছায়মা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অভিযুক্ত স্বামী জাহিদকে গ্রেফতারের দাবি

৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

চট্টগ্রাম-১৪ আসনে নানা আয়োজনে এমপি জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ধুনটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার