শিরোনাম
চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

কৃষকের গলায় আলুর ফাঁস

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় বগুড়া ও জয়পুরহাটে। গত বছর কৃষক অনেক বেশি দাম পেলেও এবার পড়েছেন সংকটে। বাজারে আলুর দাম এতটাই কম যে উৎপাদন খরচও উঠছে না। অন্যদিকে হিমাগারে সংরক্ষণের সুযোগ থাকলেও হঠাৎ ব্যয়বৃদ্ধির ঘোষণায় সেই পথও বন্ধ হয়ে যাচ্ছে।


ক্ষুব্ধ কৃষকরা বলছেন, সিন্ডিকেট করে তাদের গলায় এই ফাঁস পরানো হচ্ছে। কারণ এখন প্রতিকেজি আলুতে তাদের লস হচ্ছে ৫ টাকার কাছাকাছি। সেখানে অতিরিক্ত মূল্যে সেই আলু হিমাগারে রাখলে তাদের সর্বনাশ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এতে করে এই মৌসুমে শুধু এই দুই জেলায় হিমাগার কর্তৃপক্ষের কাছে বাড়তি দিতে হবে ৩০০ কোটি টাকা।



কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার জয়পুরহাটে ৪০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে চাষ হয়েছে ৪৩ হাজার ৫০০ হেক্টর জমিতে। এ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৩১ হাজার ৫০০ মেট্রিক টন।



আর বগুড়ায় এ বছর ৫৫ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন। ভালো ফলন হওয়ায় এখানে লক্ষ্যমাত্রার বেশি আলু মিলবে। তবে আশানুরূপ ফলন হলেও বাজারমূল্য কম থাকায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


কৃষকদের দাবি, এবার প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ১৪ থেকে ১৬ টাকা। জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রম খরচ মিলিয়ে এক বিঘা জমিতে আলু চাষ করতে তাদের ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু ক্ষেত থেকে এখন আলু বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকা কেজিতে। যা উৎপাদন খরচের চেয়েও কম। স্বাভাবিক কারণেই শুরুর মৌসুমেই প্রত্যেক কৃষককে ব্যাপক লোকসান গুণতে হচ্ছে।


হিমাগার মালিকরা জানান, বগুড়া ও জয়পুরহাট জেলায় ৫৫টি হিমাগার রয়েছে। এগুলোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন। আগামী ২০ ফেব্রুয়ারির পর থেকে আলু সংরক্ষণ শুরু হবে। মৌসুমে ১০-১২ দিনেই একটি হিমাগার আলুতে ভরে যায়। এত অল্প সময়ে ২ লাখ টন আলু মাপা সম্ভব নয়। কিন্তু বের করা হয় আস্তে আস্তে। কোনো কোনো হিমাগার থেকে আলু বের হতে ৬ থেকে ৮ মাসও লাগে। তাই এবার হিমাগারের ভাড়া নির্ধারণ করা হবে আলু বের করার সময়। গত বছরও আলু রাখার সময় ভাড়া নেওয়া হয়েছে।



বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার প্রামাণিক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, হিমাগারের বিপরীতে নেওয়া ঋণের সুদ, বিদ্যুৎ খরচ, লোড-আনলোডিং ও পাল্টানোর খরচ, কর্মচারীদের বেতন, বোনাস, বিমা খরচ, গ্যাস বিল, মেরামত ও রক্ষণাবেক্ষণসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বিশ্লেষণ করে প্রতি কেজি আলুর সংরক্ষণ ব্যয় দাঁড়ায় ৯ টাকা ৬২ পয়সা। তারপরও ভাড়া নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৮ টাকা।


একইসঙ্গে তারা বলছে, গত বছর ব্যাংক সুদের হার ছিল ৯-১০ শতাংশ। এ বছর তা বেড়ে ১৬-১৭ শতাংশ হয়েছে। যদিও বিদ্যুতের বিল অপরিবর্তিত রয়েছে। আগে ৭০-৮০ কেজির প্রতিবস্তা আলুর ভাড়া ছিল ৩২০-৩৫০ টাকা। আর এবার প্রতি বস্তায় ৫০ কেজি বেশির আলু রাখা যাবে না। ভাড়া পড়বে ৮ টাকা হিসেবে ৪০০ টাকা।


জানা গেছে, দুই জেলায় এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ২১ লাখ ৩১ হাজার ৫০০ মেট্রিক টন। কেজির হিসাবে যার পরিমাণ হয় ২১ কোটি ৩১ হাজার ৫০০ কেজি। এরমধ্যে হিমাগারের ধারণক্ষমতা অনুসারে ৭ লাখ ৫০ হাজার টন (৭৫ কোটি কেজি) আলু রাখা হলে কেজি হিসাবে ৪ টাকা বাড়তি ধরা হলে ৩০০ কোটি টাকা বেশি লাগে।



শেরপুর উপজেলার কৃষক আব্দুল কাদের বলেন, এক বিঘা জমিতে ৮০-৯০ মণ আলু হয়। যদি প্রতি কেজি ১০-১২ টাকা দরে বিক্রি করি, তাহলে পুরো মৌসুমের খরচই উঠবে না, লাভতো দূরের কথা। আবার আলু ক্ষেতে বিক্রি না করে যে হিমাগারে রাখবো, সেই সুযোগও বন্ধ করা হয়েছে। এবার হিমাগারগুলো আলু সংরক্ষণের খরচ দ্বিগুণ করে ৪ টাকা থেকে ৮ টাকা কেজি করেছে। বিদ্যুতের দাম না বাড়লেও সংরক্ষণ ব্যয় বৃদ্ধিকে অযৌক্তিক বলছেন তারা।


জয়পুরহাটের কৃষক আকরাম হোসেন বলেন, হিমাগার মালিকরা গত বছরও জোটবদ্ধ হয়ে ভাড়া বৃদ্ধি করেছিল। এবারও তারা ভাড়া বৃদ্ধি করেছে। আমরা মাঠে ঘাম, শ্রম ঝড়িয়ে ফসল ফলিয়ে টাকা লস করবো আর তারা বসে থেকে সেই ফসলের ফায়দা লুটবে। এটি সিন্ডিকেট ছাড়া আর কিছুই নয়। এভাবে চলতে থাকলে আলুর মৌসুম চলে গেলেই সংকটের প্রভাব বাজারে পড়বে।


বটতলী বাজার এলাকার ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, হিমাগার ভাড়া যতই বাড়বে, ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠবে। আর এর চাপ পড়বে ভোক্তাদের ওপর। প্রশাসনের এখনই হস্তক্ষেপ প্রয়োজন। আর এই দুই জেলায় প্রয়োজনের তুলনায় হিমাগারের সংখ্যা কম। এ কারণে মালিকরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে।




জয়পুরহাটের কৃষক কামাল হোসেন বলেন, যখন আমরা আলু বিক্রি করি, তখন দাম থাকে না। পরে যখন দাম বাড়ে, তখন মধ্যস্বত্বভোগীরা লাভ করে। এখন হিমাগারেও রাখতে পারছি না, কারণ ঘোষিত ভাড়ায় আলু রাখা সম্ভব নয়।




শিবগঞ্জের কৃষক রহিম উদ্দিন বলেন, আগে ৪ টাকা কেজি হিমাগার ভাড়া দিয়ে সংরক্ষণ করতাম, এখন ৮ টাকা। এত টাকা দিয়ে আলু রেখে পরে বিক্রি করলেও লাভ হবে না।



বগুড়া জেলা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন জানান, হিমাগারে আলু রাখার ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। শ্রমিক খরচ ও বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ার কারণে ভাড়া বাড়ানো হয়েছে। এতে কৃষকের ক্ষতি হওয়ার সম্ভবনা নেই। কারণ বাজারে এখন দাম কম হলেও পরবর্তীতে দাম বেড়ে যায়।


জয়পুরহাট কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সংরক্ষণ ভাড়া বাড়লে এর চাপ ভোক্তা পর্যায়ে পড়বে। সুযোগ বুঝে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে দেবেন। বিদ্যুতের দাম বাড়েনি, তবুও সংরক্ষণ খরচ বৃদ্ধির পুরো চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপর পড়ার সম্ভবনা থাকে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। সব পক্ষের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হবে।


আব্দুল ওয়াহাব নামের আরও এক কর্মকর্তা বলেন, হিমাগার মালিকরা যদি প্রকৃত কৃষকদের জন্য ভাড়ার ব্যাপারে কিছু ছাড়ের ব্যবস্থা করেন এবং কৃষকদের বীজআলু সংরক্ষণের জন্য উৎসাহিত করেন, তাহলে পরবর্তী মৌসুমে বীজ আলুর সংকট কমবে। গত বছর আমাদের সবার আলু নিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এবার আমাদের আগে থেকেই সাবধান হওয়া উচিত।


জেলা প্রশাসনের বাণিজ্য শাখার শিল্প ও বাণিজ্য বিভাগ হিমাগার বা কোল্ড স্টোরেজের লাইসেন্স প্রদান ও নবায়ন করে থাকে। আর পরিচালনা নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ও কৃষি বিপণন অধিদপ্তর।


বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, আমরা দাম কমে যাওয়া এবং বেড়ে যাওয়ার ব্যাপারে বাজার মনিটরিং করছি এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনকার সমস্যা নিয়ে হিমাগার মালিকদের সঙ্গেও কথা বলা হবে। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনের সঙ্গে আলোচনা করার দরকার ছিল।



আরও খবর




চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ