শিরোনাম
কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মর/দেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন COP31-এ প্রধানমন্ত্রীর বুকে কোট পিন পরালেন নজিপুরের মামুনুর রেজা স্বাধীন মুরাদনগরে ছাত্রলীগ নেতা আমান উল্লাহ পারভেজ গ্রেপ্তার বিদ্যালয়ের মাঠে শুকানো হচ্ছে চিংড়ি, ভোগান্তিতে শিক্ষার্থীরা পোশাকশিল্পের বৈশ্বিক বাজারে ক্যারিয়ারের নতুন সম্ভাবনা নিয়ে বিএইউএসটিতে সেমিনার দুমকিতে পৃথক অভিযানে গাজাসহ আটক ৫ জন
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মাহমুদুল  হাসান মেহেদী 

কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণের সুযোগ বাড়াতে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ডের গৌরনগর কেন্দ্রীয় জামে মসজিদ-সংলগ্ন স্থানে এ মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করেন তিনি।


অনুষ্ঠানে হাবিবুর রশিদ হাবিব বলেন, কৃষকেরা মাঠপর্যায়ে উৎপাদিত ফসল এই মিনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে পারবেন। এটি অনেকটা বড় ফ্রিজের মতো। পরীক্ষামূলকভাবে এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হলে ভবিষ্যতে সরকারের কাছ থেকে এ ধরনের আরও সুযোগ-সুবিধা নেওয়া যাবে।


তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই ঢাকা-৯ আসনের উন্নয়নে সবাইকে নিয়ে একটি দল হিসেবে কাজ করছেন তাঁরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা, নির্বাচিত কাউন্সিলর ও অঙ্গসংগঠনের নেতারা সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করছেন।


এলাকার বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের দাবি কায়েতপাড়া সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছেন তাঁরা। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সেতুটির নির্মাণকাজ শুরু হতে পারে।


তিনি আরও বলেন, মান্ডা ও জিরানি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো দখলমুক্ত করতেও কাজ চলছে। নৌবাহিনীর মাধ্যমে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে এলজিইডি প্রতিমন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়েও কাজটি বাস্তবায়নের চেষ্টা চলছে।


 হাবিবুর রশিদ বলেন, মন্দিরসংলগ্ন এলাকার মানুষের দীর্ঘদিনের প্রয়োজনীয় সড়কটি দ্রুত বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। ইতিমধ্যে এ সড়কের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।


তিনি বলেন, ত্রিমোহনী সেতু নির্মাণের পাশাপাশি কয়েকটি বেইলি সেতু করা যায় কি না, তা নিয়েও সড়ক ও জনপথ অধিদপ্তরের সচিব, অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি দল এলাকা পরিদর্শন করবে।


এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। পাশাপাশি সড়ক, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নকাজ বাস্তবায়নে সিটি করপোরেশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে উল্লেখ করেন।


সরকারি খাসজমি ব্যবহারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এলাকার সরকারি খাসজমি জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। ব্যক্তিগত স্বার্থে এসব জমি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এলাকার মাঠ ও কবরস্থানের মতো জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।


হাবিবুর রশিদ বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খেলাধুলার প্রাতিষ্ঠানিকীকরণ এবং প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে। গত আট মাসে দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দুই লাখ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের কাছে না গিয়ে নেতৃবৃন্দ সরাসরি মানুষের কাছে গিয়ে সহায়তা পৌঁছে দিয়েছেন।


দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে অর্থনৈতিক পরিস্থিতি অস্থির। এ পরিস্থিতিতেও সরকার গ্যাস ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। জ্বালানি সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে।


রাজনৈতিক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের ভিত্তি জনগণ। জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের নেতৃত্বে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশের উন্নয়নে কাজ করতে হবে।


ঢাকা-৯ আসনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এলাকার চার লেনের সড়ককে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্সপ্রেসওয়ের মাধ্যমে বাইরের যানবাহন চলাচল করলে বনশ্রী, দক্ষিণ বনশ্রীসহ আশপাশের এলাকার মানুষের ভোগান্তি কমবে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য নিচে সড়কের ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে।


অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে হাবিবুর রশিদ বলেন, জনগণের পাশে থাকতে হবে এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং তাদের নিয়েই এলাকার উন্নয়নে এগিয়ে যেতে হবে।


আরও খবর
দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২

বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬





কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণে মিনি কোল্ড স্টোরেজ চালু করল সরকার: প্রতিমন্ত্রী হাবিব

দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত

মনিবালা বড়ুয়ার মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর গভীর শোক ও পুষ্পিত শ্রদ্ধা নিবেদন

ফুলপুরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সড়কের পাশে একাধিক স-মিল, দুই ধারে কাঠের স্তূপ, দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

সীমিত জনবল ও একটি জিপ গাড়িতে তিন সড়কের নিরাপত্তায় বামনডাঙ্গা পুলিশ

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ; যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

তালায় গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৭ দিনের কারাদণ্ড

নন্দীগ্রামে ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে আগুন, পুড়ল খড়ের গাদা

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

দুমকিতে ৪ কেজি গাঁজা সহ আটক-২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা,দুই কিশোর নি/হত

ফুলপুরে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

সড়কের পাশে একাধিক স-মিল, দুই ধারে কাঠের স্তূপ, দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১

সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষ; যুবক গ্রেপ্তার

ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে ইয়াবা-এসকাফসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরার তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ

তালায় গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা