
মোঃ জাহিদুল ইসলাম দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এক অভিযান পরিচালনা করে ৪ কেজি গাজা সহ মিজানুর রহমান হাওলাদার(৪৬) তিনি বরিশাল কাউয়ারচর এলাকার মৃত আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ও মোঃ রুবেল শিকদার(৩২) তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মৃত ফিরোজ শিকদারের ছেলে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ২ টি পৃথক পৃথক মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


























