শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬

প্রকাশিত:রবিবার ১৭ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ১৭ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোতালেব হোসেন(কুমিল্লা)।। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনসেবামুখী করতে কুমিল্লায় আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এ মেলা। ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসন কুমিল্লা ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিস যৌথভাবে এ আয়োজন বাস্তবায়ন করছে।মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবার সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশেষ করে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন, হোল্ডিং এন্ট্রি, রেকর্ড সংশোধনসহ নানা সেবা এক ছাদের নিচে পাওয়া যাবে।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯ মে সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। একই সময়ে দেশের সব উপজেলাতেও একযোগে ভূমিসেবা মেলার আয়োজন করা হচ্ছে।ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।মেলায় অংশগ্রহণকারীরা অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিবন্ধন, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক গ্রহণসহ বিভিন্ন সেবা সরাসরি গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসার উত্তর ও পরামর্শও দেওয়া হবে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূমি মন্ত্রণালয়ের “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” কার্যক্রমের আওতায় বর্তমানে ই-নামজারি, ডিজিটাল রেকর্ড রুম, অনলাইন শুনানি, ল্যান্ড জোনিং, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, জলমহাল ইজারা এবং হটলাইন ১৬১২২ সেবাসহ বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব সেবার বিষয়ে জনগণকে সচেতন ও দক্ষ করে তুলতেই এ মেলার আয়োজন।কুমিল্লা জেলার ১৭টি উপজেলা ভূমি অফিস ও ১৭২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ডিজিটাল ভূমিসেবা গ্রহণ করছেন। আয়োজকরা আশা করছেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ মেলা নাগরিক সেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মাশিয়াত আকতার, জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হকসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।



আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত