শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

মাদারীপুরে সরকারি পেঁয়াজের বীজে গজায়নি চারা, চাষিদের মাথায় হাত

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মাদারীপুর সদরের পেয়ারপুর গ্রামের কৃষক বাচ্চু হোসেন সরকারিভাবে এক কেজি পেঁয়াজের দানা বিনামূল্যে পেয়েছিলেন। ৩৩ শতাংশ জমিতে এসব বীজ রোপণ ও চাষাবাদ করতে তার খরচ হয়েছে ৪০ হাজার টাকা।


কিন্তু দুই মাসের মাথায় জমিতে সেই বীজ থেকে কলির বদলে গজিয়েছে ঘাস আর আগাছা। এতে মাথায় হাত পড়েছে তার।


একই দশা মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার ৬০০ পেঁয়াজ চাষির।


তারা সবাই সরকারিভাবে বারি-১, বারি-৪ ও তাহেরপুরী পেঁয়াজের বীজ পেয়েছিলেন, কিন্তু সেই বীজ থেকে গজায়নি চারা। এতে লোকসানের মুখে পড়া এই চাষিরা দাবি জানিয়েছেন ক্ষতিপূরণের।


এ বিষয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, “কেন কৃষকের জমিতে বীজ গজায়নি, সেটি বিএডিসি কর্তৃপক্ষ ভাল বলতে পারবে। আমরা শুধু তাদের বীজ এনে কৃষকদের দিয়েছি প্রদান করেছি।”


পেঁয়াজ চাষি বাচ্চু হোসেন বলেন, “সরকারিভাবে যখন কৃষি অফিসের স্যারেরা পেঁয়াজের দানা আমাকে দেয়। তখন আমি বার বার তাদের বলেছিলাম, পেঁয়াজের দানা ভালো হবে কিনা? স্যারেরা তখন বলেছিল, পেঁয়াজের দানা খুব ভাল হবে। ফলনও ভালো হবে।


“তাদের কথায় বিশ্বাস করে আমি সরকারিভাবে দেওয়া এক কেজি পেঁয়াজের দানা আমি রোপণ করেছি। কিন্তু দুই মাস হয়ে এলেও আমার জমিতে কোনো পেঁয়াজের কলি গজায়নি। গজিয়েছে ঘাস ও আগাছা।”


বাধ্য হয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন করে চাষাবাদ শুরু করা এই চাষি বলেন, “এখন নতুন করে বদলা-কামলা দিয়ে জমি পরিষ্কার করছি। সরকারের কাছে আমার ক্ষতিপূরণ চাই। পেঁয়াজের জন্য যে ৪০ হাজার খরচ করেছি, তার ক্ষতিপূরণ চাই।”


পাশের বলাইকান্দি গ্রামে ২০ শতাংশ জমিতে সরকারি পেঁয়াজের বীজ রোপণ করা আরেক কৃষক মোশারফ বেপারী। তার পুরো জমিই এখন ঘাসে ভরা।


তিনি বলেন, “আমার জমিটি চকের মধ্যেখানে থাকায় অন্যের জমির উপর দিয়ে কোনো ট্রাক্টর নিয়ে নতুন করে যে চাষাবাদ করব, সেই পরিস্থিতিও নেই। এই বছর আমার জমিটা ফসলবিহীন কেটে গেল।”


চরম ক্ষতির মুখে পড়া এই কৃষক বলেন, “আমি ধারদেনা করে পেঁয়াজের চাষাবাদ করেছিলাম। এখন দেনা পরিশোধ করব কীভাবে সেই চিন্তায় ঘুম আসে না।”


একই গ্রামের আরেক পেঁয়াজ চাষি মতিউর সরদার অসকরনী বলেন, “আমি ৪০ থেকে ৫০ হাজার টাকা খরচ করে কয়েক দফা জমি চাষ করে সরকারি পেঁয়াজের দানা রোপণ করেছিলাম। আমার পুরা টাকাই পানিতে চলে গেছে। একটি দানাও গজায়নি। পুরা জমি খালি পড়ে আছে।”


তিনি বলেন, “সরকারি পেঁয়াজের দানা রোপণ এমন লোকসান গুনতে হবে, আগে বুঝতে পারলে কোনোদিন সরকারি পেঁয়াজের দানা চাষ করতাম না।”


মতিউর বলেন, “আমি সরকারের দাবি করছি, আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ সরকার আমাকে যেন দেয়। তাতে আমি লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।”


মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, গেল নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বীজ সরবরাহকারী কৃষকদের মাধ্যমে সাত কোটি টাকার বারি-১, বারি-৪ ও তাহেরপুরী পেঁয়াজের বীজ কেনা হয়। যা বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার ১০ হাজার ৮২০ জন চাষির মাঝে বিনামূল্যে দেওয়া হয়।


চাষিদের অভিযোগ, স্থানীয় কয়েকজন চাষি ও বিএডিসির কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারের মাধ্যমে কোনো ধরনের ল্যাব টেস্ট ছাড়াই পেঁয়াজের নিম্নমানের বীজ সরবরাহ করা হয়। এর জন্য মূলত বীজ থেকে কলি গজায়নি।


মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, “বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের পক্ষ থেকে যে পেঁয়াজের দানা দেওয়া হয়েছিল, তা আমরা ছয় শতাধিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিতরণ করি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, ৫২৭ জন কৃষকের জমিতে কোনো পেঁয়াজ গজায়নি।


তিনি বলেন, “পরবর্তীতে প্রণোদনা হিসেবে ৫২৭ কৃষককে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধা কেজি করে বিনামূল্যে পেঁয়াজ দানা দেওয়া হয়েছে।”


তবে চাষিদের দাবি কারো জমিতেই পুরোপুরি বীজ থেকে চারা গজায়নি। এমনই একজন বলাইকান্দি গ্রামের গফুর মোল্লা। তার চাষ করা ৩০ শতাংশ জমিতে মাত্র ১০ ভাগ বীজ থেকে চারা গজিয়েছে।


ফরিদপুর অঞ্চলের বীজ সরবরাহকারী কৃষক নূরে আলম বলেন, “পেঁয়াজের বীজের বিষয়ে আমি কিছু জানি না। সব কিছু জানে স্যারেরা। তারাই ভাল বলতে পারবে কীভাবে বীজ সংগ্রহ করা হয়েছে।”


তবে উন্নত মানের বীজ সংগ্রহ করা হয়েছে দাবি করে বীজ সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের প্রধান রফিকুল ইসলাম মুক্তা বলেন, “আমরা যখন বীজ সংগ্রহ করি তখন আমাদের কাছ থেকে বিএডিসির কর্মকর্তা বীজের স্যাম্পল সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠান। পরবর্তীতে ল্যাব টেস্টে আমাদের বীজ ভালো এই রকম সনদ দেন বিএডিসির কর্মকর্তারা।


“পরবর্তীতে আমরা সরকারকে বীজ সরবরাহ করি। এখন বীজ থেকে কেন চারা গজায়নি এটা ভালো বলতে পারবে বিএডিসির কর্মকর্তারা।”


তবে নিম্নমানের বীজ বিতরণের বিষয়ে ফরিদপুর অঞ্চলের বিএডিসির সহকারী পরিচালক সায়েম মল্লিক দায়সারা উত্তর দিয়ে বলেন, “ঢাকা থেকে আমাদের যে বীজ সরবরাহ করা হয়েছে আমরা সেই বীজ কৃষকদের দিতে বিভিন্ন জেলায় পাঠিয়েছি। কেন গজায়নি এটা ভালো বলতে পারবে ঢাকার প্রধান কার্যালয়।”


তিনি জানান, বিষয়টির তদন্তে এরই মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান কার্যালয় থেকে কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা