শিরোনাম
নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২ আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা কারাগারে তারু মিয়ার মৃত্যুর গুজব, জীবিত আছেন-নিশ্চিত করল কারা কর্তৃপক্ষ জামালগঞ্জে উড়াল সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করলেন -এমপি কামরুল দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে স্মারকলিপি
বুধবার ১৯ আগস্ট ২০২৬
বুধবার ১৯ আগস্ট ২০২৬

মিথ্যা মামলায় জামিন পেলেন গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বিগত সরকারের আমলের হয়রানিমূলক মিথ্যা মামলা ও জীবননাশের হুমকি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনার ঠিক পরদিনই গ্রেপ্তার হন রাজশাহীর গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী ও আমদানিকারক মো: আবুল কালাম আজাদ। গ্রেপ্তার ও কারাবাসের দীর্ঘ ২৩ দিন পর গত ১৩ আগস্ট আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন তিনি। জেল থেকে বেরিয়েই নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে আবারো প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানিয়েছেন জাতীয়তাবাদী আদর্শের এই অনুসারী।

ঘটনার বিবরণ ও লিখিত আবেদন সূত্রে জানা যায়, মো: আবুল কালাম আজাদ মেসার্স নাহার এন্টারপ্রাইজ, মেসার্স এম.এ ব্রিকস ও মা ব্রিকস-এর স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) একজন নিয়মিত সদস্য। একজন দায়িত্বশীল ব্যবসায়ী হিসেবে তিনি প্রতি বছর সরকারি কোষাগারে প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকা ভ্যাট ও আয়কর প্রদান করে আসছেন।

​জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হওয়ায় বিগত ১৭ বছর ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চরম বৈষম্য ও হয়রানির শিকার হন বলে অভিযোগ এই ব্যবসায়ীর। প্রশাসনকে ব্যবহার করে বিভিন্ন সাজানো মাদক মামলায় তাকে আসামি করা হতো। এমনকি ৫ই আগস্টের ঐতিহাসিক পটপরিবর্তনের পরও সেই চক্রটি তার ব্যবসা ধ্বংস ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

​এই পরিস্থিতিতে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা, জানমালের নিরাপত্তা এবং পূর্বের সকল ভিত্তিহীন মামলার নিরপেক্ষ উচ্চতর তদন্তের দাবি জানিয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জমা দেন তিনি। তবে আবেদন করার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ২০ জুলাই মধ্যরাতে রাজশাহী জেলা ডিবি ও গোদাগাড়ী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ী (সাগর পাড়া) এলাকার নিজ বাসস্থান থেকে তাকে আটক করে।

আজাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনো বৈধ কারণ ছাড়াই তাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কালামের সাথে তার আপন চাচা ও সাংবাদিক সাইফুল ইসলামের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। সাবেক সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাইফুল কালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। পরিবারের দাবি, সাইফুল ও তার চক্রটি অন্য সাংবাদিকদের ব্যবহার করে কালামকে অর্থনৈতিক ও সামাজিকভাবে পঙ্গু করতেই এই আটকের ঘটনা ঘটিয়েছে।

​তবে আটকের বিষয়টি নিশ্চিত করে গোদাগাড়ী থানা পুলিশ ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে আটক করা হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত একটি পুরোনো মামলায় তদন্তের স্বার্থে এবং প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

আটকের দীর্ঘ ২৩ দিন পর গত ১৩ আগস্ট কারাগার থেকে জামিনে মুক্ত পান ব্যবসায়ী আজাদ। জেল থেকে বের হওয়ার পর তিনি জমিজমা সংক্রান্ত বিরোধে জাতীয়তাবাদী দলের একজন কর্মীকে এভাবে হয়রানির সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সাথে তিনি ও তার পরিবারের সার্বিক জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যকর হস্তক্ষেপ ও বিচার প্রার্থনা করেছেন।


আরও খবর




নাইয়ারায় ১১তম বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে জনতা ব্যাংকের প্রচারণা

সুনামগঞ্জে হাওরে উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহনগঞ্জে মাদকবিরোধী বৈঠকের পরপরই মাদকসহ আটক ১: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

হাজিরা দিয়েই উধাও শিক্ষকরা? ২টা ২০ মিনিটেই তালাবদ্ধ চন্দিয়া মহিলা কলেজ

আশ্বাসেই শেষ, নদীর পেটে ভোরের পাখি বিদ্যালয়

দলিল লেখকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

গাজীপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, সুমন আইসক্রিমকে জরিমানা

শেরপুরে পিকআপের মুড়ির বস্তার নিচে ৫৮৪ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ২

আখাউড়ার খড়মপুর মাজার দানবাক্সে ওরসে মিললো কোটি টাকার বেশি

নাঙ্গলকোটে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

পত্নীতলায় শিহাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও

বন্দ‌রের নিশা বেগম হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ বাবা-মা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

ভূমিহীন মানুষের বহুতল ভবনের প্রয়োজনীয়তা কতটুকু!- চনপাড়াবাসী

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

বন্দ‌রের নিশা বেগম হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

আন্দোলনকারীদের বাড়িঘর পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা

সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষককে লাভবান করার উদ্যোগ : আইনমন্ত্রী

তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

টাকা না পেলেই নির্যাতন : রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী রাসেলের দৌরাত্ম্য

চাঁদপুরে জুলাই আন্দোলনে হামলা-ভাঙচুরের মামলায় ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট

চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট