শিরোনাম
রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায় রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩ ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬

​ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধের প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের ক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২০ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২০ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট চালু এবং বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার–সিলেট রুটে ফ্লাইট বহাল রাখার দাবিতে লন্ডনে সভা করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্তোরাঁয় সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা অভিযোগ করেন, এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক তকমা পাওয়ার ২৪ বছর পরও বিদেশি এয়ারলাইনসগুলো সেখানে নামতে পারছে না। এর ফলে প্রবাসীদের চড়া মূল্যে টিকিট কাটতে হচ্ছে এবং ম্যানচেস্টারের মতো গুরুত্বপূর্ণ রুট বন্ধ করে দিয়ে তিন লাখ প্রবাসীকে ভোগান্তিতে ফেলা হয়েছে।

​সভায় মূল বক্তব্য ও দাবি

​অযৌক্তিক সিদ্ধান্ত: প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই বলেন, "ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধ করা সম্পূর্ণ অন্যায়। একটি পক্ষ সরকারকে বিভ্রান্ত করে প্রবাসীদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে।"

​ভাড়া বৈষম্য: সাংবাদিক নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন, বিদেশি ফ্লাইট না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন-সিলেট রুটে যাত্রীপ্রতি ১৫০০ পাউন্ড পর্যন্ত ভাড়া আদায় করছে। এতে নতুন প্রজন্মের প্রবাসীরা দেশবিমুখ হয়ে পড়ছে।

​আন্দোলনের হুঁশিয়ারি: কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর বলেন, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য রেমিট্যান্স পাঠানো বন্ধ ও বিমান বয়কটের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

​সাউথ ইস্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক আলহাজ হারুনুর রশীদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্যসচিব আব্দুল বাছিত রফির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন : মাসুদ আহমদ (কো-কনভেনার, জিএসসি)​, নুরুল ইসলাম মাহবুব (সাবেক চেয়ারম্যান, জিএসসি),​ মোহাম্মদ আজম আলী (বিশিষ্ট রাজনীতিবিদ), ​মুফতি সৈয়দ মাহমুদ আলী, আব্দুল মুকিত, সৈয়দ কাহের প্রমুখ।

​সভাপতির বক্তব্যে আলহাজ হারুনুর রশীদ সতর্ক করে বলেন, বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি দ্রুত মেনে না নেওয়া হলে প্রবাসে ও দেশে একযোগে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


আরও খবর




মিঠামইনে জাহাঙ্গীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির গণমিছিলের ডাক

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

মিঠামইনে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের উদ্যোগে মতবিনিময় সভা

মুরাদনগরে ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠিত

রূপগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ২

উলিপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

আনোয়ারায় প্রতিমা বিসর্জনে শেষ দুর্গোৎসব,পরৈকোড়ায় তানভীর আরিফের উপহার বিতরণ

মুরাদনগরে বিষাদ ও ব্যাকুলতায় দেবী দুর্গার বিদায়

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত ৩

সোনারগাঁ‌য়ে যুবদল নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

ময়ূরা নাঙ্গলকোট মাদরাসাতুল মদিনার বার্ষিক মাহফিল বিষয় ও ছাত্রদের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রত্যাশা অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: টাঙ্গাইলে প্রতিমন্ত্রী টুকু

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খন্দকার জালাল রীমুর সাক্ষাৎ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ


এই সম্পর্কিত আরও খবর

শুধু পর্যটন নয়, বিদেশি বিনিয়োগ টানতে কলম্বোয় ধীরা হেট্টিয়ারাচ্চির মেগা এক্সপো

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ, নিউইয়র্কে বাংলাদেশিদের শুভেচ্ছা

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের

বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল

সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের ৭ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল, জানাজা শেষে দাফন

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

‘জোড়াতালি’ দিয়ে কত দিন ‘ঠিকঠাক’ থাকবে তেলের বাজার

বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ আতঙ্কে জার্মানিতে ব্যক্তিগত বাঙ্কার তৈরির হিড়িক