
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হানের এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া এমপি।
অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয় জুঁইফুল সমবায় সমিতি। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানের অতিথিবৃন্দ জুঁইফুল সমবায় সমিতির নির্বাহী পরিচালক ইয়াসিন আরাফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হওয়ায় জুঁইফুল সমবায় সমিতির নির্বাহী পরিচালক মোঃ ইয়াছিন আরাফাত উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস, কুমিল্লা ১০ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও জুঁইফুল সমবায় সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




























