শিরোনাম
চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওরাঞ্চলের মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার জেলার হাওরগুলো প্রধানত বোরো ধান নির্ভর। জলবায়ু ও পরিবেশগত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বারবার বিপর্যয়ের মুখে পড়ে হওরাঞ্চলের মানুষ। অর্থনৈতিকভাবে হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত। তবে সম্প্রতি একটি প্রকল্প হাওর জনপদের কৃষিতে আশা জাগাচ্ছে। এক ফসলের বিপরীতে সবজিসহ উৎপাদন হচ্ছে নানা ধরনের ফসল।


কুয়াশা সিক্ত ভোরে দূর্বা ঘাসে মুক্তোদানার মতো ঝিকমিক করে শিশির কণা। সবুজ পাতায় দোল খায় ঝড়ে পড়া জলের বিন্দু।


চোখজুড়ানো এই ভোরের সফেদ ক্যানভাসে জেগে ওঠা পলির দ্বীপে খাবারের সন্ধানে চরে নিঃসঙ্গ গাভী। খেই হারিয়ে জলের স্রোতে ভেসে যায় কচুরিপানার হল্লা। জলে জাল নামিয়ে চলে জেলেদের মাছের সন্ধান। মাছশূন্য জালের বহর। মলিন মনে তবুও কসরত। জীবনসংগ্রামে মুখর কিশোরগঞ্জ হাওরের ঘোরাউত্রা নদীর জলদাসেরা। জলের এমন নিরব প্রতিবাদে রীতিমতো বিস্মিত তারা।


স্থানীয় একজন জেলে বলেন, 'এখন বিভিন্ন ধরনের জাল বের হয়েছে। মাছ এখন সবাই মারে। খাল, বিল অনেক জায়গায় বান ধরছে। আগে তো এসব বান ছিল না। এজন্য এখন আস্তে আস্তে মাছ কমছে।'


যুগ যুগ ধরে নদী খেকোদের দখল ও দূষণের সঙ্গে তৈরি হয়েছে নাব্য সংকটে। ভেসে উঠছে ক্ষতের চিহ্ন। বদলেছে গতিপথ। জরাগ্রস্ত নদীর বিরূপ প্রভাব এখন হাওর জনপদের জেলেদের জীবিকায়। বিশেষজ্ঞরা বলছেন, হাওরে মাছের উৎপাদন বৃদ্ধি করতে না পারলে বাড়বে বেকারত্ব-দারিদ্র্য।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. তাসলিমা খানম বলেন, 'যেহেতু হাওড় অঞ্চলে মাছের উৎপাদন আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং জেলেরা দেখা যায় যে প্রতিদিনই মাছ ধরতে যাচ্ছে। কিন্তু তারা খালি জাল নিয়ে ফিরে আসছে, মাছ পাচ্ছে না। এতে দেখা যায় তাদের যে জীবনযাত্রা এবং জীবিকা, তার উপর একটা বিরূপ প্রভাব পড়ছে।'


কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার হাওরগুলো প্রধানত বোরো ধাননির্ভর। জলবায়ু ও পরিবেশগত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এখানকার কৃষি। প্রাকৃতিক দুর্যোগ উৎপাদনশীলতা হ্রাস করে। পড়ে বিরূপ প্রভাব হাওর জনপদের জীবন জীবিকায়।


একজন কৃষক বলেন, 'আমরা ঠিকমতো খেতে পারি না। আমাদের সংসার চলে না। ডাল, চাল সবকিছুর দাম, আমরা কিছু আনতে পারি না, খেতে পারি না।'


নানা ঝুঁকি সত্ত্বেও হাওর অঞ্চলে কৃষি উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। বলছেন, প্রচলিত বোরো ধান ভিত্তিক একক শস্য উৎপাদন থেকে বেরিয়ে যুক্ত করতে হবে ডাল, তেল ও সবজি চাষ।


কিশোরগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) শাহীনুল ইসলাম বলেন, 'আমরা চাচ্ছি যে ফসলের বৈচিত্র্যতার পাশাপাশি একটি জমিতে যে অধিক আবাদ করা যায়। এবং কৃষকরা যে এই চাষাবাদেত উদ্বুদ্ধ হয়। আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এবং ভবিষ্যতে লজিস্টিক সাপোর্টও আমরা তাদের দেয়ার চেষ্টা করবো।'


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার চার সন্তানের জননী ফাহিমা আক্তার। দিনমজুর স্বামীর একা রোজগারে সংসার চালাতে হিমশিম অবস্থা। বর্তমানে নিজেই করছেন সবজির আবাদ। এতে পরিবারের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করতে পারছেন বাড়তি ফসল। তার মতো গ্রামের অন্য কৃষকরা শাকসবজি, আলু থেকে শুরু করে সরিষার মতো লাভজনক ফসল উৎপাদন করে লাভের মুখ দেখছেন।


ফাহিমা আক্তার বলেন, 'আমরা আমাদের হাওড় অঞ্চলের মধ্যে গাছগাছালি করে নিজে খাই আবার বিক্রিও করি। ছেলেমেয়ের লেখাপড়াও করাচ্ছি।'


প্রকল্পের আওতায় ১৪০টি প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের হাওর জনপদের চার হাজার ২০০ কৃষক জলবায়ু সহনশীল এবং টেকসই কৃষি পদ্ধতি গ্রহণের দক্ষতা অর্জন করেছেন। হাওর অঞ্চলে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। 


আরও খবর




চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

লালমোহনে ২৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সৈয়দপুরে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারে খাদ্য নমুনা পরীক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ