শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার,নার্স ও কর্মচারী সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

এম এম ইউসুফ আলী 

স্টাফ রিপোর্টার


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও কর্মচারী সংকটে এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও কর্মচারী না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে ১০জন জুনিয়র কনসালটেন্টের মধ্যে ৪জনের পদই শূণ্য, মেডিকেল অফিসার তিন জনের মধ্য তিনটি পদ শূণ্য, প্রধান সহকারি কাম হিসাব রক্ষক, হিসাবরক্ষক, ক্যশিয়ারে একটি করে পদ, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটরের দু‘টিসহ মোট ৫টি পদ শূণ্য রয়েছে। মেডিকেল টেকনোলজিস্টের (রেডিওথেরাপি) পদ শূণ্য থাকায় আলট্রাসনোগ্রাম মেশিনটি বছরের পর বছর বন্ধ থাকার পর গত প্রায় এক বছর পূর্বে সপ্তাহে দু‘দিন মেশিনটি চালু থাকলেও বর্তমানে কারিগরি ক্রটির কারণে গত দু‘মাস থেকে আলট্রাসনোগ্রাম মেশিনটি চালু করা সম্ভব হচ্ছে না। আর আগে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন মেডিকেল টেকনোলজিস্ট সপ্তাহে দু‘দিন এসে রোগীদের আলট্রাসনোগ্রাম করাতেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) কাগজে-কলমে থাকলেও তিনি গত প্রায় ২বছর যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা যায়। জুনিয়র কনসালটেন্ট (এ্যানেসথেসিয়া) না থাকায় অপারেশন রোগীদের অজ্ঞান করতে সমস্যায় পড়তে হচ্ছে। যার ফলে বিভিন্ন অপারেশন কার্যক্রম বন্ধ থাকতে দেখা যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে দারোয়ান/সিকিউরিটি গার্ডের দু‘টি পদের মধ্যে দু‘টি পদই শূণ্য থাকায় হাসপাতালটি নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। ৫জন পরিচ্ছন্নতকর্মীর মধ্যে ২জনের পদ শূণ্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্নস্থানে অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় থাকতে দেখা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনিয়র কনসালটেন্ট (সার্জারী) ১জন, জুনিয়র কনসালটেন্ট (চক্ষু) ১জন, জুনিয়র কনসালটেন্ট (অর্থ-সার্জারী) ১জন, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ১জন, প্যাথলজিষ্ট ১জন, মেডিকেল অফিসার ১জন, মেডিকেল অফিসার (ইনডোর) ১জন, মেডিকেল অফিসার (ইউনানী) ১জন, সিনিয়র ষ্টাফ নার্স ৫জন, প্রধান সহকারি কাম হিসাব রক্ষক ১জন, হিসাব রক্ষক ১জন, ক্যাশিয়ার ১জন, স্টোর কিপার ১জন, ফার্মাসিষ্ট ১জন, মেডিকেল টেকনোলজিষ্ট  (রেডিওথেরাপি) ১জন, মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) ১জন, স্বাস্থ্য পরিদর্শক ২জন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক ২ জন, স্বাস্থ্য সহকারি ৪জন, সহকারি নার্স ১জন, টি.এল.সি.এ ১জন, ড্রাইভার ১জন, কম্পাউন্ডার ১জন, কার্ডিওগ্রাফার ১জন, জুনিয়র মেকানিক ১ জন, ও.টি বয়/ও.টি এটেনডেন্ট ১জন, অফিস সহকায়ক ৩জন, ওয়ার্ড বয় ২জন, কুক/বাবুর্চি ১জন, আয়া ১জন, পরিচ্ছন্ন কর্মী ২জন, মালী ১জন, দারোয়ান/সিকিউরিটি গার্ড ২ জন ও ল্যাব এটেনডেন্ট ১জনের পদ শূণ্য রয়েছে।

জানা যায়, গত বছরের অক্টোবরের ভয়াবহ বন্যার পানিতে বন্যা কবলিত উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এলার্জিতে ভুগলেও জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) না থাকায় মানুষ এলার্জি রোগের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। এছাড়া ডাক্তারদের অন্যান্য পদগুলোও শূণ্য থাকার পাশাপাশি কর্মচারীদের পদ শূণ্য থাকায় এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে।

হাসপাতালে সেবা নিতে আসা উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের শামছুন্নাহার বলেন, দীর্ঘদিন থেকে এলার্জি রোগে ভুগলেও এলার্জির ডাক্তার না থাকায় সেবা নিতে পারছি না। বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে।

কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মোঃ সারোয়ার আকবর বলেন, স্বাস্থ্য পরিদপ্তরে জনবল সংকটের রিকুইজিশন দেওয়া আছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জনবল সমন্বয় করে শূন্য পদ পূরণ করা হবে।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুঃ বেলায়েত হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদগুলো নিয়মিতভাবে আপগ্রেড হয়। শতভাগ থাকে না। শূণ্যপদগুলো পদায়িত হলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা