শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

'নদী ভাঙন নিয়ে পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড'

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৯ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৯ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বৃষ্টি কিংবা উজানের ঢলে সৃষ্ট বন্যায় ভাঙন কবলিতের তালিকা ভারি হচ্ছে প্রতিবছর। জমা পলিতে যমুনা-ব্রহ্মপুত্রের তলদেশ ভরাট হয়ে ভাসিয়ে নেয় জনপদের পর জনপদ। নদী ভাঙন নিয়ে পরিকল্পিত পরিকল্পনা করেনি পানি উন্নয়ন বোর্ড। তাই বানের আগে বস্তা ফেলে অর্থের অপচয় না করে পরিকল্পিতভাবে খনন আর নদী ব্যবস্থাপনার দাবি গবেষকদের।


যমুনা-ব্রহ্মপুত্র যখন অশান্ত হয়ে ওঠে তখন বিধ্বংসী রূপে আঘাত হানে জনপদের পর জনপদে। বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান দুমড়ে-মুচড়ে নিয়ে মুহূর্তেই নিঃস্ব করে এক কাতারে দাঁড় করায় গৃহস্থ-ভিখারী সব মানুষকে।


আর যাদের ঠিকানা নদ-নদীর গর্ভে জেগে ওঠা বালুচরে, তাদের সারা বছরের রোজগারের সবটুকু ধুয়ে-মুছে নিয়ে যায় বানের জল।


একজন ভুক্তভোগী বলেন, 'বন্যা হলে আমাদের সবকিছুর ক্ষতি হয়। কিছু করতে পারি না, বাড়ি-ঘর তলিয়ে যায়। খুব কষ্ট হয় আমাদের।'


বন্যার ভয়াল ছোবল থেকে বাঁচতে বানভাসিদের এমন আর্তনাদ যে কারও কানে ওঠে না, তা স্পষ্ট হয় প্রতি বন্যায়। ১৯৯৯ সালে বিদেশি এক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে- প্রতিবছর ব্রহ্মপুত্র নদে প্রবাহিত হয় ৭২১ মিলিয়ন টন পলি। যার মধ্যে ২২৩ মিলিয়ন টন পলি জমে বছরে যমুনা-ব্রহ্মপুত্র নদের তলদেশ ভরাট হয় ৩ দশমিক ৯ সেন্টিমিটার।


কিন্তু এ নিয়ে ভাবনা নেই কর্তৃপক্ষের। উজানের ঢল যখন বন্যা হয়ে ভাটির জনপদে ধেয়ে আসে তখন নদ-নদী খননের দাবি উঠলেও তা যেন আবার ভেসে যায় বন্যার স্রোতে।


উন্নয়নকর্মী এম আবদুস সালাম বলেন, 'নদী ড্রেজিং করলে পরিপূর্ণভাবে পরিকল্পিত উপায়ে করতে হবে। যা দিয়ে নদীর নাব্যতা বুদ্ধি পাবে। এর ফলে বন্যা মোকাবিলা থেকে শুরু করে অন্যান্য সম্পদের বিকাশ লাভও সম্ভব।'


বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল হাই বলেন, 'আমরা যদি নদীর দুই পাড় সঠিকভাবে সংরক্ষণ করতে পারতাম, নদীশাসন করতে পারতাম তাহলে নদীগুলোর চ্যানেল ঠিক থাকতো। এতে ক্ষয়ক্ষতিও কমাতে পারতাম।'


কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের বুক চিরে অসংখ্য চ্যানেলে বিভক্ত হয়ে বয়ে চলেছে যমুনা-ব্রহ্মপুত্র। কোথাও কোথাও ১২ থেকে ১৫ কিলোমিটারেরও বেশি প্রস্থে রূপ নেয় বর্ষায়। তলদেশ ভরাট হয়ে ভাসিয়ে নেয় জনপদের পর জনপদ। অথচ পরিকল্পিতভাবে খনন আর ব্যবস্থাপনা থাকলে অভিশাপের বদলে সম্পদ আর আশীর্বাদ হতে পারে যমুনা-ব্রহ্মপুত্র।


এম আবদুস সালাম বলেন, 'আমরা নদীকে ভালো ব্যবস্থাপনায় নিয়ে আসতে পারলে তা দিয়ে বন্যা রোধ করা সম্ভব। এতে মানুষের দুর্ভোগ লাঘব করা যেমন সম্ভব তেমন ব্যাপক সম্পদ তৈরি করাও সম্ভব।'


নদী গবেষক ড. বেলাল হোসেন বলেন, 'আমরা যদি নদী খনন করে গভীর করতে পারতাম, তাহলে নৌপথ চলাচল সহজ হতো। এতে করে পণ্য আনা নেয়ার খরচ কমে যেতো। নদীকেন্দ্রিক জীবনযাত্রা সহজ হতো। পরিকল্পিত পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত করেনি।'


নদী বিধৌত জনপদে গাইবান্ধার সংসদ সদস্যও তুলে ধরলেন নদী খননের দাবি।


গাইবান্ধা-৫ এর সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, 'উভয় পাশে স্থায়ীভাবে রক্ষার জন্য বাধ করতে হবে। এতে নদীর পানির প্রবাহ ঠিক থাকবে। এখানে কৃষিকাজ ব্যাহত হবে না। আমাদের নদী ভাঙন রোধ হবে। এরকম একটা স্থায়ী প্রকল্প সরকারের নেয়া উচিত এবং এ প্রকল্প নিলে আমরা শুধু এই অঞ্চল না, সারাদেশের নদীপাড়ের মানুষ রক্ষা পাবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে।'


দেশের বৃহত্তম নদ ব্রহ্মপুত্র খননে কী ভাবছে পানি উন্নয়ন বোর্ড, এমন প্রশ্নে প্রতিষ্ঠানের এই কর্তা জানালেন- এখনই বড় বড় নদ-নদী খননে কোনো উদ্যোগ নেই তাদের।


রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুখলেছুর রহমান বলেন, 'ছোট নদীগুলোকে ক্ষেত্রে নদী এবং খাল খনন প্রকল্প আছে। এটার প্রথম ফেস আমরা কমপ্লিট করেছি। ৬৫ জেলাতেই এটা করা হয়েছে। একনেক থেকে পাস হলে দ্বিতীয় ফেস শুরু হবে। নদী নিয়ে পরিকল্পনা আমাদের অবশ্যই আছে আর আমরা পর্যায়ক্রমে এটা করছি।'


একদিকে বন্যা-ভাঙন রোধে স্থায়ী তেমন কোনো পদক্ষেপ নেই। অন্যদিকে বছর বছর বন্যা আর নদী ভাঙন কত শত মানুষকে নিঃস্ব করছে তাদের পুনর্বাসন দূরের কথা, নাম ঠিকানা, পরিসংখ্যান জায়গা পায় না সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী