শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

নিরাপদ ও শান্তিময় নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে ঐকমত্য

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জ, একসময় দেশের অন্যতম বাণিজ্যিক ও ঐতিহ্যবাহী শহর হিসেবে পরিচিত, এখন সন্ত্রাস ও অপরাধের কারণে দুর্নাম অর্জন করেছে। তবে এই পরিস্থিতি বদলে শহরটিকে নিরাপদ ও শান্তিপূর্ণ নগরীতে রূপান্তর করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে ‘আমার নারায়ণগঞ্জ’ নামের একটি নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সকাল এগারোটায় শুরু হওয়া এ আয়োজন চলে দুপুর দুইটা পর্যন্ত। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, নাগরিক, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতারা নারায়ণগঞ্জ শহর নিয়ে তাদের ভাবনা ও বিদ্যমান সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ইতিবাচক নারায়ণগঞ্জ গড়া সম্ভব বলেও মন্তব্য করেন তারা।

মাসুদুজ্জামানের শুভেচ্ছা বক্তব্যের পর বাণিজ্যিক নগরী হিসেবে নারায়ণগঞ্জের গোড়াপত্তনের ইতিহাস তুলে ধরেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সুন্দর নগর গড়তে লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাণিজ্য ও অর্থনৈতিক দিক থেকে নারায়ণগঞ্জের গৌরব বহু পুরোনো। কিছু সন্ত্রাসী তকমার কারণে আমাদের সে গৌরবগুলো চাপা পড়ে গেছে। এ শহরে ওসমান পরিবার দাবড়ে বেরিয়েছে। লাশের পর লাশ ফেলেছে, টর্চার সেলে মানুষকে নির্যাতন করেছে।’

যানজট নিরসনের তাগিদ দিয়ে রাব্বি বলেন, ‘আমরা আমাদের নারায়ণগঞ্জ গড়বো। পুলিশ, প্রশাসন, সিটি কর্পোরেশন কেউই তাদের কাজ করছে না। সুতরাং প্রয়োজনে প্রশাসনকে আমরা বাধ্য করবো।’

জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের স্বপ্ন অনেক। আমাদের চাহিদার তালিকাও অনেক বড়। স্বপ্ন অনেক দেখা যায় কিন্তু তা বাস্তবায়নে জ্ঞানী-গুণীদের সুচিন্তিত মতামত গ্রহণ ও বাস্তবায়ন জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন নারায়ণগঞ্জ অনেক ভূমিকা রাখলেও কারও কারও আচরণের কারণে এ শহরের দুর্নাম হয়েছে। আগামীতে যাতে আমাদের শহর নিয়ে সগৌরবে কথা বলতে পারি সেজন্য রাজনৈতিক, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে মানবিক গুণাবলিসম্পন্ন নেতৃত্ব আমরা দেখতে চাই।’

প্রশাসনের উপর জনগণের ‘চাপ’ বজায় রাখতে হবে মন্তব্য করে এ রাজনীতিক আরও বলেন, ‘ডিসি-এসপিরা পাবলিক সার্ভেন্ট। সুতরাং তাদেরও চারিত্রিক বৈশিষ্ট্যে পরিবর্তন করে ব্যক্তিস্বার্থের দেন-দরবার বন্ধ করতে হবে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও এ শহরের উন্নয়ন সেভাবে হয়নি। এদিকেও নজর দিতে হবে।’

সকল আর্থিক খাতে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম। এক্ষেত্রে দলীয় ‘পেশিশক্তিকে’ নিয়ন্ত্রণের কথা বলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন।

এদিকে, সামষ্টিক চিন্তার আগে ব্যক্তিচিন্তায় পরিবর্তন আনার কথা তুলে ধরেন মহানগর জামায়াতে ইসলামের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ। তিনি বলেন, ‘বদনামের চেয়ে আমাদের সুনামের ইতিহাস অনেক। কিন্তু আমরা অনেকে তা বলি না, জানিও না। ৫ আগস্টে রাজনৈতিক পরিবর্তন এসেছে কিন্তু এখনও মানুষের দুর্ভোগ কমেনি। নিজে ভালো না হলে নারায়ণগঞ্জের ভালো চাইলে তো হবে না।’

চিকিৎসা খাতে উন্নয়নের তাগিদ দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, ‘চিকিৎসা সেবার মান উন্নত করতে না পারলে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা যাবে না। এ শহরের লাইফ-লাইন শীতলক্ষ্যা নদীকে দূষণ ও দখলমুক্ত করতে হবে। এমন একটি পরিচ্ছন্ন, ভয়হীন ও জবাবদিহিতার নারায়ণগঞ্জ আমরা চাই, যেখানে আমাদের শিশুরা মাঠে খেলবে, খালে-পুকুরে সাঁতার কাটবে।’

এই আয়োজনে আমন্ত্রণ জানানোর পরও জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমএই’র সাবেক সভাপতি ফজলুল হক। এই প্রশাসন থেকে প্রত্যাশার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।

একটি ইতিবাচক নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে শহরের যানজট নিরসনের কথা বলেন।

প্রেস ক্লাবের আরেক সাবেক সভাপতি ফজলুল হক রুমন রেজাও বলেন, যদি সাতদিনে যানজটমুক্ত করা সম্ভব হয় তাহলে অনেককিছু বদলে যাবে। কেননা এর সাথে শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক লোভও আছে।

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানও প্রশাসনিক কর্মকর্তাদের সমালোচনা করে বলেন, ‘প্রশাসনের লোকজন এখানে কেবল মধু খেতে আসেন। প্রশাসনকে শক্তিশালী করার কোনো উদ্যোগ তাদের থাকে না। প্রশাসনকে নিরপেক্ষ ও দক্ষ করে তোলার জন্য নাগরিক পর্যায় থেকে চাপ বজায় রাখতে হবে।’

তিনি জেলার শিক্ষা ও চিকিৎসা খাতেরও উন্নয়নের প্রতি তাগিদ দেন।

ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, চিকিৎসা খাতে কোনো নিয়ন্ত্রণ নেই। শিক্ষাখাতেও আমূল পরিবর্তন আনতে হবে।

ফুটপাত হকারমুক্ত করে সাধারণ পথচারীদের হাঁটার সুযোগ করে দেওয়ার কথা তুলে ধরেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক।

শিল্পঘন এ জেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসলাম।

সন্ত্রাস ও দূষণমুক্ত নারায়ণগঞ্জ চান বলে জানান নাগরিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি মো. নূরউদ্দিন।

‘নিরাপদ ও শান্তিময় নারায়ণগঞ্জ’ গড়ার লক্ষ্যে সকলকে হাতে-হাত রেখে কাজ করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

বৈঠকে একাধিক বক্তা বিকেএমইএ’র বর্তমান নেতৃত্বে ‘ওসমান পরিবারের দোসররা’ এখনও বহাল রয়েছে বলে মন্তব্য করেন। তারা একইসাথে বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ওসমানীয় দোসর’ হিসেবে চিহ্নিত করে আর্থিক এ সংগঠনটির নেতৃত্বে পরিবর্তন আনার দাবি জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সভাপতির বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, ‘ডিসি-এসপিদের কর্মকাণ্ড নারায়ণগঞ্জবাসীর স্বপ্নের সাথে যায় না। আপনারা যদি ইতিবাচক কাজ করতে না পারেন তাহলে চলে যান। কাঁচের ঘরে বসে গরীবের কথা ভাবতে আপনারা পারবেন না। আমলাতান্ত্রিক জটিলতার সমাধান আমরা চাই।’

তিনি বলেন, ‘আমাদের সমস্যার সমাধান না করলে আমরা ট্যাক্স, গ্যাস বিল ও পানির বিল দেওয়া বন্ধ করে দেবো।’

সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন। ‘স্বৈরাচারের দোসররা’ এখনও ব্যবসাখাত নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছে জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা নিজের থেকে সরে না গেলে সড়কে নামারও হুঁশিয়ারি দেন।

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহানগরের আমীর আব্দুল জব্বার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাবেক সভাপতি ভবানী শংকর রায় প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু।

তবে, পুরো অনুষ্ঠানে ‘আমার নারায়ণগঞ্জ’ নামে সংগঠনটির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ সংগঠনের নেতৃত্বে কারা আছেন বা কাদের নিয়ে গঠন করা হয়েছে সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি আয়োজকরা।



আরও খবর




ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় জুটের গুদামে ভয়াবহ আগুন

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু