
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে ৭টি ফসল ভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হড়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় পৌরসভার শিববাড়ী রোডস্থ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হায়দার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ প্রমুখ। উপজোলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার কৃষককে সহায়তা দেওয়া হবে। প্রত্যেক কৃষক প্রণোদনা হিসেবে ১ কেজি সরিষা বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার পাবেন। মূলত কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রান্তিক কৃষকদের চাষাবাদে আরও বেশি উৎসাহিত করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


























