
স্টাফ রিপোর্টার ও ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান আকন্দ প্রমুখ।
সভায় ফুলপুর বাসস্ট্যান্ডে যানজট নিরসন, অবৈধ দোকানপাট উচ্ছেদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চুরি, অনলাইন জুয়াসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।




























