শিরোনাম
ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন ‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ মুরাদনগরে পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গরিবের বন্ধু ‘মানবতার ফেরিওয়ালা’ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল মুজাহিদ মল্লিকের নাম জনগণের মুখে মুখে চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন,মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ খোকসায় ৮ মৎস্যচাষীর মাঝে প্রযুক্তি ও উৎপাদন সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা,২ জনকে ফেরত পাঠাল বিজিবি সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান ভারতীয় ভিসা আবেদন জমা শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

পিতার ওপর প্রতিশোধ নিতে ৭ বছরের শিশুকে অপহরণ ও হত্যা, ২ আসামি গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ১৯ মার্চ ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৯ মার্চ ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বাবার ওপর প্রতিশোধ নিতে ৭ বছরের শিশু মুস্তাকিনকে অপহরণ করে নির্মমভাবে হত্যা ও লাশ গুমের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার ৭২ দিন পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা থেকে নুর মোহাম্মদ ওরফে শাহ আলম (২০) এবং দুপুরে ফুলবাড়িয়া থেকে তানজিল (২৪) নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফতুল্লার লামাপাড়ায় তানজিলের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত শিশুর বাবা হাশিম মিয়ার সঙ্গে তানজিলের এক মোবাইল ফোন নিয়ে বিরোধ হয়েছিল। সেই বিরোধের জের ধরে তানজিল ও তার সহযোগী নুর মোহাম্মদ শিশুটিকে অপহরণের পরিকল্পনা করে।

৫ জানুয়ারি সন্ধ্যায় ফতুল্লার ডিআইটি মাঠ থেকে ৪৫০ টাকায় একটি সুইচ গিয়ার ছুরি কেনার পর তারা অপহরণ কার্যকর করে। প্রথমে শিশুটিকে ২০ টাকা দিয়ে প্রলুব্ধ করা হয়, এরপর চিপস কিনে দিয়ে অটোরিকশায় করে কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে এক নির্জন ঝোপে নুর মোহাম্মদ শিশুটির মুখে কস্টটেপ পেঁচিয়ে মাটিতে শুইয়ে দেয়, এরপর তানজিল সুইচ গিয়ার দিয়ে একাধিকবার আঘাত করে শিশুটিকে হত্যা করে।

শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই তার পরিবার মাইকিং করে, এমনকি আসামিরাও প্রতারণামূলকভাবে মাইকিংয়ে অংশ নেয়। পরে শিশুটির বাবা হাশিম মিয়া ৬ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর ১৪ ফেব্রুয়ারি অপহরণ মামলা করেন।

অন্যদিকে, ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা হিসেবে শিশুটির লাশ উদ্ধার করে এবং দাফন সম্পন্ন করে। পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, এটি পূর্বপরিকল্পিত হত্যা।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) "ক" সার্কেল হাসিনুজ্জামান জানান, “শিশুটির বাবার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। প্রযুক্তিগত সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, তারা হত্যার দায় স্বীকার করেছে। নিহত শিশুর পরিবার থানায় গিয়ে জামাকাপড় দেখে পরিচয় নিশ্চিত করেছে।”




আরও খবর




চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান

বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

৪৭তম বিসিএসে প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে সুপারিশপ্রাপ্ত চকরিয়ার ইয়াছিন আরফাত

‘ওয়ান চাইল্ড,ওয়ান ট্রি’ কর্মসূচিতে মুরাদনগরে র‌্যালি ও বৃক্ষরোপণ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের সৌজন্য সাক্ষাৎ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মেহেরপুরের ‎গাংনীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বাজিতপুরে রাস্তার কাজকে কেন্দ্র করে বিএনপি নেতার ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার ও নিরাপত্তা দাবি

মনপুরায় মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন

নেশার টাকা না পেয়ে মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড

আদর্শনগর উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে বর্ণাঢ্য মিছিল

লালপুরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন