শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

পঞ্চগড়ের মহানন্দায় নেই পাথর, কর্মসংস্থান সংকটে শ্রমিকেরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পঞ্চগড়ে মহানন্দা থেকে যুগ যুগ ধরে পাথর সংগ্রহ করে কয়েক হাজার পরিবারের চলছে জীবিকা। এখন নদীতে নেই পানি, মিলছে না আগের মতো পাথরও, কমেছে শ্রমিকদের আয়ও। নানা চ্যালেঞ্জের মধ্যেও তারপরও দু-মুঠো ভাতের আশায় রোজ পাথর খুঁজে ফেরেন হাজারো শ্রমিক।


তেঁতুলিয়ার সর্দারপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব জাকির হোসেন। জীবনের তিন দশক মহানন্দা থেকে পাথর তুলে সংসার চালিয়েছেন। কিন্তু নদীতে এখন আর আগের মতো পাথর না মেলায় হতাশা তার চোখে মুখে।


স্রোতস্বিনী মহানন্দার বুকে এখন ধু-ধু বালুচর। আগের মতো পানি না থাকায় মিলছে না পাথর। তবুও ভোর হতেই পাথর তুলে রুটি-রুজির আশায় নদীতে নামেন শ্রমিকরা। আগে দিনভর পাথর তুলতে পারলেও এখন দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। তার সাথে যোগ হয়েছে নানা প্রতিবন্ধকতা।


দেশের সর্ব উত্তরের সীমান্ত বাংলাবান্ধা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী। এরপর আবার বাংলাবান্ধা থেকে পুরাতন তেতুঁলিয়া পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার ঘুরে আবার ভারতে মিশেছে। এই অংশটুকই পরিণত হয়েছে স্থানীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম মাধ্যম হিসেবে। বহমান মহানন্দার বয়ে আনা পাথর তুলে সংসার চলে ১০ থেকে ১৫ হাজার মানুষের।


মহানন্দাসহ পঞ্চগড়ের বিভিন্ন নদীর পাথর পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। যাতে দৈনিক কোটি টাকার বেশি পাথর কেনা-বেচা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, পাথর শ্রমিকদের যে কোনো প্রয়োজনে পাশে আছেন তারা। পাশাপাশি তাদের বিকল্প কর্মসংস্থানেরও চেষ্টা চলছে।


পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ‘বর্তমানে এই নদী থেকে খুব কম পাথর পাওয়া যাচ্ছে। এ কারণে পাথর শ্রমিকরা কর্মসংস্থানের সংকটে পড়েছে। তাদের কর্মসংস্থানের সমস্যা দূরীকরণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং আমরা নিজেরাও প্রণোদনা দেয়ার চেষ্টা করছি।’


মহানন্দা কেবল একটি নদী নয়, হাজার হাজার মানুষের জীবন-জীবিকার নাম। স্থানীয়দের মানুষের জীবনমান উন্নয়নে এই নদী টিকিয়ে রাখার জোর দাবি স্থানীয়দের। 


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা