শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সাতক্ষীরার উন্নয়নে পুলিশ-পাবলিক-প্রেস এই তিনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ- এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম

প্রকাশিত:শনিবার ১৬ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৬ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব/জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা: জেলার নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেছেন- সাতক্ষীরার উন্নয়নে পুলিশ-পাবলিক-প্রেস এই তিনের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনের সমন্বয় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। পুলিশ জনগণের জন্য কাজ করে আর প্রেস পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন তৈরি করে। সমাজ থেকে অপরাধ দূর করতে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও সমন্বয় থাকা জরুরি।শনিবার (১৬ মে) সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত নবাগত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন- সাংবাদিকদের চোখে আমরা পৃথিবী দেখি। তাই পুলিশ-পাবলিক-প্রেস এই তিনটি স্তম্ভের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়ে তিনি বলেন, পুলিশের দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে। আমরা চাই সাতক্ষীরাকে একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে। সাতক্ষীরার ২৩ লাখ মানুষের শান্তির মঞ্জিল হিসেবে এই জেলাকে প্রতিষ্ঠিত করতে চাই।পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে নাগরিকদের নির্বিঘ্ন, নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিদায়কভাবে ঈদ উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সাদা পোশাকে বিশেষ বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন এবং জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হবে।নবাগত আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, অপরাধীর কোনো পরিচয় নেই। পুলিশ বিভাগের কেউ অপরাধে জড়ালেও পোশাক দেখে নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে না পারে, কোনো চাঁদাবাজ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটি নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চভাবে কাজ করবে।তরুণ ও শিশুদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, 'আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তারা যদি বিপথে যায়, সেটি শুধু পরিবারের নয়, পুরো সমাজের জন্য অশনিসংকেত। আমিও একজন মানুষ। এখানে যতদিন দায়িত্বে থাকবো, ততদিন এই জেলার মানুষের নিরাপত্তা ও শান্তির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।পুলিশ সুপার আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের অগ্রাধিকার। সমাজে কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি কিংবা অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।সভায় সাংবাদিকরা সীমান্ত জেলা সাতক্ষীরার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, খুন, নারী ও শিশু পাচার, কাউন্টার মামলা, হয়রানিমূলক মামলা, মামলার তদন্তে দীর্ঘসূত্রিতা, তদন্তে দুর্বলতা, পুলিশের কাছ থেকে সময়মতো তথ্য না পাওয়া, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া, জেল পলাতক আসামিদের গ্রেপ্তার না হওয়া, ভূমিদস্যু, বনদস্যু, সীমান্তে পাচার ও পাচারকারীদের আইনের আওতায় না আসা এবং ট্রাফিক সেবার দুর্বলতাসহ নানা সমস্যায় জর্জরিত সাতক্ষীরা জেলা।সাংবাদিকরা এসব সমস্যা বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সমাধানের দাবি জানান। পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সকলের সহযোগিতায় সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।সভায় মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়- ১. জেলার ট্রাফিক ব্যবস্থা ও নাগরিক জীবনে শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বৃদ্ধি, ২. সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় টহল জোরদার ও দ্রুত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনা ও ৩. প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি প্রগতিশীল জেলা গড়ে তোলা।সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, আবুল কাশেম, আসাদুজ্জামান, মমতাজ আহমেদ বাপি, এম কামরুজ্জামান, আশেক ই এলাহী, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, রামকৃষ্ণ চক্রবর্তী, বরুণ ব্যানার্জি, আবু তালেব, আবুল কালাম, গাজী ফরহাদ, আব্দুস সামাদ, এসএম বিপ্লব হোসেন ও আবু সাইদ প্রমুখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১০টায় সাংবাদিকদের অপর একটি পক্ষের সাথেও মতবিনিময় করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআই-১ আব্দুল আলিম, সিনিয়র সাংবাদিক জি এম মনিরুল ইসলাম মিনি, আবু সাইদ বিশ্বাস, জিলুর রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মো. আমিরুজ্জামান বাবু, কালিদাস রায় ও হাসানুর রহমান প্রমুখ।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, অনলাইন জুয়া, নারী ও শিশু পাচার, সাইবার অপরাধ, ভূমিদস্যুতা ও বনদস্যুতা প্রতিরোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা, ঈদ নিরাপত্তা ও জনগণের আস্থা অর্জনে পুলিশি কার্যক্রমসহ সাংবাদিকদের সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।সভা শেষে নবাগত পুলিশ সুপার জেলার সকল গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে সাতক্ষীরার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত