শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


ফজলুল করিম, শেরপুর প্রতিনিধি  :

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রোগীদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। এ সময় হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীবরদী উত্তর বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিথী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন তাঁরা।


তাঁদের অভিযোগ, একপর্যায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে চিকিৎসকদের পক্ষ থেকে মানববন্ধন ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

এ ছাড়া সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে গেলেও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, স্বাস্থ্যসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।


সংবাদ সম্মেলন থেকে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী বলে জানান তাঁরা।


অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনের অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়েছে। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওই মহল তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।


আরও খবর




শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মানিক, সাধারণ সম্পাদক কিবরিয়া

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি

শেরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই কিশোর আটক ; ৫ জনের বিরুদ্ধে মামলা

বন্দরে দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

ভেড়ামারায় অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নীলফামারীতে ৬০ তরুণ উদ্যোক্তা নির্বাচনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের,মিলবে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন

লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা,বাধা দিলে হামলার অভিযোগ

চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হবে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

নাঙ্গলকোটে পল্লী বিদ্যুত সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে গৃহ বধুর ঘর পুড়ে ছাঁই

পত্নীতলার পাটিচড়া ইউপি চেয়ারম্যান রনি ঢাকায় গ্রেপ্তার

পত্নীতলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো কৃষক : বায়ার কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি