শিরোনাম
ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত মুরাদনগরে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রূপগঞ্জে জামায়াতের র‍্যালি ও সমাবেশ মুরাদনগরে জামায়াতের মাদকবিরোধী র‍্যালি ও পথসভা লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি চন্দনাইশে ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন মসজিদ থেকেই মাদকবিরোধী বার্তা,জনসচেতনতায় মাঠে মুরাদনগর থানার ‘ওসি’ লাকসামে যুব বিভাগের মাদক বিরোধী সাইকেল র‍্যালী
শনিবার ২৭ জুন ২০২৬
শনিবার ২৭ জুন ২০২৬

সোনারগাঁয়ে লিচুর বাম্পার ফলন, লাভের স্বপ্নে বিভোর ব্যবসায়ীরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৪ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৪ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার লিচু বাগানগুলোতে এবার বাম্পার ফলন হয়েছে। ফলে ব্যবসায়ীরা অধিক লাভের অপেক্ষায় দিন গুনছেন। তবে অপেক্ষার প্রহর প্রায় শেষ, এবার বিক্রির পালা।


ভৌগোলিক ও নির্দিষ্ট জাতের হওয়ায় দেশের অন্যান্য জেলা থেকে সোনারগাঁয়ের লিচুর ফলন দ্রুত হয়। যার ফলে এর কদর দেশব্যাপী রয়েছে। বাগানিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে তিন প্রজাতির লিচু হয়ে থাকে। পাতি লিচু, কদমী কিচু ও চায়না লিচু।


উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এবার ১০৭ হেক্টর জমিতে লিচুগাছ রয়েছে। যেখানে বাগানের সংখ্যা ২৮২টি।


উপজেলার পৌরসভা এলাকায় সরেজমিনে গিয়ে সারি সারি লিচু বাগান চোখে পড়ে। বাগানের গাছ লিচুতে ছেয়ে গেছে। যার যত্ন নিচ্ছেন শ্রমিকরা। বাগান মালিকরা বলছেন, এবারের ফলনে তারা বেশ আনন্দিত।



সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘিরপাড় গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. জাহিদ হাসান (৫৭)। তিনি বহু বছর যাবত লিচুর বাগান করে আসছেন। এবারো এই ব্যবসায়ীর পানাম গাবতলি গ্রামে ২১০ শতাংশ জমিতে ১০০ লিচুগাছ রয়েছে।


বাগান মালিক জাহিদ হাসান জানান, সাড়ে ৭ লাখ টাকার ভাড়ার চুক্তিতে তিনি ৩ বছর যাবত এই বাগান করছেন। প্রথম বছর ভালো লাভবান হয়েছিলেন। এরপর দ্বিতীয় বছর অর্থাৎ গত বছর প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে লোকসান গুনলেও এ বছর আবার ফলন ভালো হয়েছে। এবার পুরো বাগানে সার্বিক খরচে ৪ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। আর বাগানে থাকা লিচু তিনি অন্তত ৬ থেকে সাড়ে ৬ লাখে বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।


তিনি বলেন, তার বাগানে ১০-১১ জন শ্রমিক কাজ করেন। যাদের প্রতিজনের দিনপ্রতি ১ হাজার টাকা মজুরি ব্যয় হয়ে থাকে। বছরে ফল উত্তোলনের সময় ২০ দিনের মতো এই শ্রমিকরা কাজ করেন।



কৃষি অফিস থেকে সহযোগিতা বা পরামর্শ পান কি না জানতে চাইলে তিনি জানান, কৃষি অফিস থেকে তাদের কোনো সহযোগিতা করা হয় না বা পরামর্শও দেয় না।


মো. জাহিদ হাসানের বাগানের আড়াইশ গজ দূরে মো. তাজুল ইসলামের লিচু বাগান। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি লিচুর বাগান করছেন।


বাগান মালিক তাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের পরবর্তী ৩ বছর ফলন মন্দ হয়েছিল। এ বছর ফলন এবং বাজার খুব ভালো রয়েছে। তার দুটি বাগান রয়েছে, যার দেখভালের জন্য ৩ জন শ্রমিক নিয়োজিত আছেন। এ বছর তার ২ লাখ টাকা ব্যয় হয়েছে বাগানের জন্য। তিনি আশাবাদী ৪ লাখে বিক্রি হবে তার বাগানের লিচুগুলো। এই ব্যবসায়ীরও অভিযোগ কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা কিংবা পরামর্শ পান না তিনি।




এ বিষয়ে সোনারগাঁ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক  বলেন, এই মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। যদি খরা না হতো, তাহলে হয়ত আরও বেশি ফলন হতে পারতো। উপজেলায় মোট ২৮২টি বাগান রয়েছে।


বাগান মালিকদের অসহযোগিতা সম্পর্কে তিনি জানান, মূলত লিচু বাগানকে ঘিরে কোনো সহযোগিতা বরাদ্দ নেই। তবে আমরা কিছু স্প্রে মেশিন ক্রয় করবো। যা আগামী বছর বাগানিদের কাজে ব্যবহার হবে।


আরও খবর




ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা

ডুয়েটে শুরু দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল, অংশ নিচ্ছেন শতাধিক বিশ্ববিদ্যালয়ের ১,২০০ শিক্ষার্থী

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা তালুকদার খসরু

কুমিল্লার মুরাদনগরে ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসকের যৌথ তদারকি, কাজের মান নিয়ে কড়া বার্তা

ভরা মৌসুমে ও মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ!দুশ্চিন্তায় মনপুরার স্হানীয় জেলেরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ইতালিতে ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজনকে হত্যা

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

দৌলতপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু,শোকে স্তব্ধ তরং গ্রাম

নন্দীগ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৩ জনের এক বছরের কারাদণ্ড

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে ‘অরাইজা টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কাজ শেষ হতেই ধসে গেল ৯ কোটি টাকার সড়ক: নদীগর্ভে ১ কিলোমিটার, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

নগদ ৩২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, লালপুর থানায় মামলা