শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

শুঁটকির স্বর্ণভূমি, বছরে উৎপাদন ১০০ টন

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

‎পিরোজপুর সদর উপজেলার চিথলীয়া গ্রামের শুঁটকি পল্লী, নদী ও সাগরের সান্নিধ্যে গড়ে ওঠা এক জীবন্ত কর্মযজ্ঞ। কচা নদীর তীর ঘেঁষে সারি সারি বাঁশের মাচা, বাতাসে শুকনো মাছের ঘ্রাণ আর ব্যস্ত হাতের শব্দে দিনভর মুখর থাকে এখানকার শুঁটকি পল্লী। শীত এলেই যেন প্রাণ ফিরে পায় এই ছোট্ট পল্লীটি।



‎খোঁজ নিয়ে জানা যায়, নদী ও বঙ্গোপসাগর খুব কাছাকাছি হওয়ায় উপজেলার পাড়েরহাটে একটি মৎস্য বন্দর গড়ে ওঠে। এর পাশেই চিথলীয়া গ্রামে গড়ে ওঠে শুঁটকিপল্লী। বন্দর থেকে সামুদ্রিক মাছ সংগ্রহ করে তৈরি হয় শুঁটকি। অগ্রহায়ণ থেকে ফাল্গুন মাস পর্যন্ত চলে শুঁটকির কারবার।



‎সরেজমিনে দেখা যায়, পাড়েরহাট মৎস্য বন্দরের দক্ষিণে কচা নদীর তীরে পাঁচটি বাসা নিয়ে শুঁটকি পল্লী গড়ে উঠেছে। এখানে ৫ থেকে ৭ জন ব্যবসায়ী রয়েছেন। যেখানে কাজ করেন ১৫০ থেকে ২০০ শ্রমিক। শুঁটকি পল্লীতে মাস ও দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন তারা। ভরা মৌসুমে দিনভর কর্মব্যস্ত এসব শ্রমিকরা। কিছু শ্রমিক পাড়েরহাট বন্দর থেকে মাছ সংগ্রহ করে পেট কেটে ধুয়ে নিচ্ছেন। কেউ বড় মাছ কাটছেন আবার কেউ লবণ পানি মিশিয়ে বাঁশের তৈরি মাচার ওপরে বিছিয়ে মাছ শুকানোর কাজ করছেন। কেউবা শুকানো শুঁটকি বস্তায় ভরে বাসায় সংরক্ষণ করেছেন চালানের জন্য।



‎ব্যবসায়ীরা জানান, ১৮ বছর আগে পিরোজপুরের পাড়েরহাটে একটি বাসা থেকে শুরু হয় এই শুঁটকির ব্যবসা। ধীরে ধীরে ৮ থেকে ১০টি বাসা এখানে তৈরি হয়। পরে তা কমে এখন ৫টি বাসায় স্থায়ী হয়েছে। সাধারণত কোরাল, লইট্টা, ছুরি, চিতল, হাইতা, মর্মা, ঢেলা, মধু ফ্যাপসা, চাপিলাসহ ৩০ থেকে ৩৫ প্রজাতির মাছ শুঁটকি করা হয় এখানে। শীত মৌসুমে এসব প্রজাতির মাছ বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ে বেশি। পাশাপাশি শীত থাকলেই শুঁটকির মান ভালো থাকে। বেশি গরম পড়লে শুঁটকির মান নষ্ট হয়ে যায়। যার ফলে শীত মৌসুমে জমজমাট হয়ে ওঠে এসব শুটকি পল্লী। মানভেদে প্রতি কেজি শুঁটকি বিক্রি হয় ৬০০ থেকে ২ হাজার টাকা কেজিতে।


‎শুঁটকি ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমরা এখানে বিভিন্ন রকমের মাছের শুঁটকি তৈরি করি। কোনো ধরনের ওষুধ ব্যবহার করি না। আমাদের মাছের শুঁটকি মোকামে প্রচুর চাহিদা থাকায় আমরা এই সময়ে শুঁটকি তৈরিতে ব্যস্ত থাকি।


‎সদর উপজেলার চিথলিয়া গ্রামের ব্যবসায়ী আলী সরদার বলেন, মৌসুমের শুরুতে পাড়েরহাট মৎস্য বন্দরে প্রচুর মাছ পাওয়া যায়। জেলেরা মাছ ধরে সরাসরি বন্দরে নিয়ে আসেন। সেখান থেকে আমরা শুঁটকির জন্য মাছ সংগ্রহ করি। এখানে ইলিশ বাদে প্রায় ৩৫ প্রজাতির মাছ শুঁটকি করা হয়। এটি প্রক্রিয়াজাতকরণে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না করায় মানুষ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পায়। তাই এখানকার উৎপাদিত শুঁটকি ব্যাপক জনপ্রিয়।


‎চার বছর ধরে এখানে কাজ করেন শুঁটকি শ্রমিক মো. ইব্রাহিম মুন্সি। তিনি বলেন, আমাদের শুঁটকিতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার হয় না। প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে শুঁটকি করা হয়। যার কারণে এখানকার শুঁটকির চাহিদা অনেক বেশি।


‎শুঁটকি ব্যবসায়ী শাজাহান হাওলাদার বলেন, এখানে প্রথমে একটি বাসা ছিল। পর্যায়ক্রমে এখানে বর্তমানে পাঁচটি বাসা রয়েছে। যেখানে দুই শতাধিক শ্রমিক কাজ করেন। আমাদের এখানের শুঁটকির গুণগতমান ভালো হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। তাই দিন দিন শুঁটকি পল্লীর পরিধি বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের এখানে একটি টিউবওয়েল, একটি ব্রিজ এবং কয়েকটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হলে আমারা এ ব্যবসা আরও ভালোভাবে করতে পারতাম।


‎এই শুঁটকি পল্লী থেকে প্রতিবছর ১০০ টনেরও বেশি শুটকি উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ ব্যবসার উন্নয়নে সহজ শর্তে ঋণ প্রদানসহ সরকারের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছেন সংশ্লিষ্টরা।


‎এ বিষয়ে পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত  বলেন, শীতের শুরুতে প্রায় চার মাস এখানে শুঁটকি কার্যক্রম চলে। এখানে শুঁটকি তৈরির পদ্ধতিটি খুবই নিরাপদ। সরকার এখানে দেখভাল করছে। মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এখানে শুঁটকি বেডের সঙ্গে যারা জড়িত তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে এবং এখানে একটি শুঁটকি উন্নয়ন কার্যক্রম শীর্ষক প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। এ কার্যক্রম শুরু হলে আমাদের তদারকি আরও বাড়বে এবং এখানে তৈরি শুঁটকি দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা যাবে।


আরও খবর




টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

কন্যাসন্তানের জন্ম দিলেন মানসিক প্রতিবন্ধী নারী

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার, বনে অবমুক্ত

রাজবাড়ীর লোকোশেড এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীনগরে চলন্ত মোটরসাইকেলে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার তিন

তারাগঞ্জে নিখোঁজ ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার,

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

চন্দনাইশে গাছবাড়িয়া নুরুল ইসলাম কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

কাঠপট্রি রোডে নদীর পাড়ের সরকারি খাস জমি দখল

চন্দনাইশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্রকাটি ইউনিয়ন ভূমি অফিসে মিউটেশন বাণিজ্যের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ

দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

নবাব ফয়েজুন্নেছা চৌধুরানী : বহুমাত্রিক মানবিক ঐশ্বর্য সেমিনার ও ভিডিও কনটেন্ট নির্মাণ পুরস্কার বিতরণ

মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়লো রাজা ইলিশ!দাম উঠলো প্রায় ৯ হাজার টাকা

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন