শিরোনাম
মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার,৩ মাসের কারাদণ্ড গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগ,চার শিক্ষকের বিরুদ্ধে মামলা পত্নীতলায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ মেরিন খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণ ও নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন লাকসাম আল আমিন ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল লাকসামে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

তারাগঞ্জ থানার ওসির বিরুদ্ধে সাংবাদিকদের হেনস্তা ও তথ্য গোপনের অভিযোগ

প্রকাশিত:রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

তারাগঞ্জ (রংপুর )প্রতিনিধিঃ পরকীয়া সংক্রান্ত ঘটনায় আটক নারী ও যুবককে থানা হেফাজতে নেয়ার পর তথ্য সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ ও ধমক দিয়ে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে রংপুর জেলার তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের বিরুদ্ধে। এমনকি পুরো ঘটনাটি ধামাচাপা দিতে থানার ভিতরেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপস রফাদফার জোর চেষ্টা চলছে বলেও অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের সেরমস্ত বাঙালিপুর গ্রামে পরকীয়া প্রেমের জেরে এক সন্তানের জননীসহ ধোলাইঘাট এলাকার মোস্তফা নামে এক যুবককে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে তারাগঞ্জ থানা হেফাজতে হস্তান্তর করে।ঘটনার বিস্তারিত বিবরণ ও আটককৃতদের বক্তব্য সংগ্রহের জন্য উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক আজকের জনবাণী ও দৈনিক খোলা বাজারের প্রতিনিধি থানায় যান। এ সময় 'শাপলা' নামে এক পুলিশ সদস্য ওসির কক্ষে গিয়ে সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জানালে ওসি রুহুল আমিন হঠাৎ ক্ষিপ্ত হয়ে রুম থেকে বের হয়ে আসেন। তিনি সাংবাদিকদের কোনো কথা না শুনেই উগ্র মেজাজে উচ্চস্বরে ধমকে বলেন, "আপনি এখানে কেন? কেন জিজ্ঞাসা করছেন? চলে যান! তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, আপনারা এখনই বের হয়ে যান।"হেনস্তার শিকার সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো প্রকার সুযোগ না দিয়ে সরাসরি এমন রুক্ষ আচরণ একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। তথ্য সংগ্রহ করা স্বাধীন সাংবাদিকতার মৌলিক অধিকার। ওসি স্বাভাবিকভাবে তথ্য প্রদান কিংবা কথা বলতে পারতেন, তা না করে সরাসরি সাংবাদিকদের প্রতি চড়াও হন।এদিকে স্থানীয় সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, থানার ভিতরেই একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে পুরো বিষয়টি আর্থিক লেনদেনের বিনিময়ে রফাদফার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, এই অবৈধ রফাদফায় ব্যাঘাত ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই ওসি রুহুল আমিন সাংবাদিকদের ওপর চড়াও হন এবং তড়িঘড়ি করে থানা থেকে বের করে দেন।পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের প্রতি ওসির এমন 'স্বৈরাচারী' ও অশোভন আচরণে স্থানীয় সাংবাদিক সমাজে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। "এ বিষয়ে রংপুর রেঞ্জের ডিআইজি (DIG)-কে অবহিত করা হলে তিনি জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"এ বিষয়ে সিনিয়র সাংবাদিক, তারাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক তারার আলো পত্রিকার সম্পাদক খবির উদ্দিন প্রামানিক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "তথ্য সংগ্রহ ও জনগণের সামনে সত্য তুলে ধরাই সাংবাদিকদের মূল কাজ। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একজন সাংবাদিক যেকোনো সময় থানায় যেতেই পারেন। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সাংবাদিকদের সাথে যে ধরনের অপেশাদার ও অহেতুক খারাপ আচরণ করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।"


আরও খবর




মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার,৩ মাসের কারাদণ্ড

অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগ,চার শিক্ষকের বিরুদ্ধে মামলা

পত্নীতলায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মেরিন খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, গ্রেপ্তার ৫

লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণ ও নবনির্মিত ছাত্রাবাস উদ্বোধন

লাকসাম আল আমিন ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

মুরাদনগরে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামি শাহীন গ্রেপ্তার,৩ মাসের কারাদণ্ড

অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ মিছিল

গঙ্গাচড়ায় দাখিল পরীক্ষায় ওএমআর বদলের অভিযোগ,চার শিক্ষকের বিরুদ্ধে মামলা

পত্নীতলায় বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মেরিন খাতের বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

কাশিমপুরে ব্যক্তি মালিকানাধীন জমির স্থাপনা ভাঙতে এক্সকাভেটর, মালিকের বাধা

হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।