
মোঃ আশিকুর সরকার (রাব্বি)
রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি, বিএমটি ও অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন সাফল্য, জ্ঞান ও সম্ভাবনায় সমৃদ্ধ হোক—এই আশাবাদ ব্যক্ত করেন।



























