শিরোনাম
ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,নগদ অর্থ ও স্বর্নলংকার লুট রুপগঞ্জে কার্ভানভ্যান চাপায় একজন নিহত মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিঁটিয়ে হাসপাতালে পাঠাল দুর্বৃত্তরা ‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’—১০ বছর ধরে হৃদরোগে কাতর আফরিন, বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা রক্ষা প্রকল্প এলাকাতেই রাতের আঁধারে বালু লুট,আতঙ্কে মুখ খুলছেন না কেউ! গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার গুরুদাসপুরের ধারাবারিষা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রুবেল আহমেদের গণসংযোগ শ্রীপুরে মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পত্নীতলায় নেচে-গেয়ে কারাম উৎসব উদযাপন
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬

ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বা বিজেএস পরীক্ষায় বিচারক হওয়ার স্বপ্ন নিয়ে পড়াশোনা করেন আইনের হাজারো শিক্ষার্থী। সদ্য প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সেই স্বপ্নের সফল রূপকার হিসেবে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ‘ডি জুরি একাডেমি’। এবারের মেধাতালিকায় প্রথম ও তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীসহ এই প্রতিষ্ঠান থেকে মোট ৩৫ জন তরুণ মেধাবী সহকারী জজ বা সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

​এবারের মেধাতালিকায় যিনি পুরো দেশে প্রথম স্থান অর্জন করেছেন, সেই আরিফুল ইসলাম সিয়াম ছিলেন ডি জুরি একাডেমির 'Run for 18th BJS Preli' এবং '18th BJS Written Exam batch' এর নিয়মিত শিক্ষার্থী। নিজের প্রস্তুতি ও এই প্রতিষ্ঠানের অবদান সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ করে সিয়াম বলেন, যখন আমি পরীক্ষাগুলো দিতাম, লিখিত বা এমসিকিউ প্রশ্ন নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হলে বা বুঝতে অসুবিধা হলে মেন্টরদের জানাতাম, আর তাঁরা সবসময়ই আমাকে সাহায্য করতেন।

​বিচারক নিয়োগে প্রতিষ্ঠানটির এই সাফল্য অবশ্য আকস্মিক কোনো ঘটনা নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের ধারাবাহিকতারই প্রতিচ্ছবি। বিগত বছরগুলোর পরিসংখ্যানে দেখা যায়, ১৫তম বিজেএসে প্রথম স্থানসহ সাতজন, ১৬তম বিজেএসে দ্বিতীয় স্থানসহ ১১ জন এবং ১৭তম বিজেএসে তৃতীয় স্থানসহ ২৬ জন সিভিল জজ হিসেবে সুপারিশ পেয়েছিলেন। সব মিলিয়ে এই একটি প্রতিষ্ঠান থেকে বিগত চার বছরে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে বিচারক হয়েছেন ৭৯ জন। শুধু বিচার বিভাগের গণ্ডি পেরিয়ে আইন পেশাতেও নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। এখন পর্যন্ত ৯৪৯ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন আদালতে সুনামের সঙ্গে অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

​প্রতিযোগিতামূলক এই পরীক্ষার বিশাল সিলেবাস সহজে আয়ত্ত করতে আধুনিক প্রযুক্তিকে দারুণভাবে কাজে লাগাচ্ছে একাডেমিটি। নিজস্ব মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই লাইভ ক্লাস এবং পরীক্ষার সুযোগ থাকায় দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই প্রস্তুতি নিতে পারছেন শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করায় প্রতিষ্ঠানটি আলাদাভাবে প্রশংসাও কুড়িয়েছে।

​শুধু রুটিনমাফিক পড়াশোনাই নয়, শিক্ষার্থীদের মানসিক জড়তা কাটাতে বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত ক্যারিয়ার সেশনের আয়োজন করে থাকে একাডেমিটি। এর আগে বিচার বিভাগের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের উদ্দীপ্ত করেছেন।

​এই ধারাবাহিক সাফল্য সম্পর্কে ডি জুরি একাডেমির পরিচালক রফিকুল ইসলাম শিমুল বলেন, আমাদের এই অর্জনের মূল চাবিকাঠি লুকিয়ে আছে সাবজেক্টিভ ও মডেল টেস্টের প্রশ্নপত্রের গুণগত মান এবং অত্যন্ত যত্নের সঙ্গে খাতা মূল্যায়নের মধ্যে। আমাদের সম্মানিত মেন্টররা সবসময় চূড়ান্ত পরীক্ষার স্ট্যান্ডার্ড ও প্যাটার্ন মাথায় রেখে ক্লাসগুলো পরিচালনা করেন। প্রতিটি পরীক্ষার খাতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের ভুলগুলো শুধরে দেওয়া হয়। এই নিখুঁত ও বাস্তবমুখী প্রস্তুতির ফলে মূল পরীক্ষার হলে প্রশ্নপত্রটি শিক্ষার্থীদের কাছে অনেকটাই পরিচিত ও সহজবোধ্য মনে হয়, যা তাঁদের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে।

শুভ্র/


আরও খবর




ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন

রায়গঞ্জে ১২ পয়েন্টে বাঁশকল, জোরদার রাতের পাহারা

আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,নগদ অর্থ ও স্বর্নলংকার লুট

মানবতার কল্যাণে আমরা’র উদ্যোগে বাঁশখালীতে মাদক-জুয়া বিরোধী র‍্যালি

রুপগঞ্জে কার্ভানভ্যান চাপায় একজন নিহত

মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিঁটিয়ে হাসপাতালে পাঠাল দুর্বৃত্তরা

‘আম্মু, বুকটা খুব ব্যথা করে’—১০ বছর ধরে হৃদরোগে কাতর আফরিন, বাঁচাতে প্রয়োজন ৭ লাখ টাকা

রক্ষা প্রকল্প এলাকাতেই রাতের আঁধারে বালু লুট,আতঙ্কে মুখ খুলছেন না কেউ!

ভূঁইগড় বাজারে ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

গাইবান্ধায় সাংবাদিকদের পেশাদারিত্ব নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রায়গঞ্জে রায়ের পরও জমিতে বাধার অভিযোগ

রাঙ্গাবালীতে গভীর সমু‌দ্রে ট্রলারডুবি, ৯ জেলে জী‌বিত উদ্ধার

তাহিরপুরের সমস্যা-সম্ভাবনা নিয়ে নবাগত ইউএনও রিপামনির মতবিনিময়

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু


এই সম্পর্কিত আরও খবর

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং

রাজশাহীর মসজিদ মিশন একাডেমীতে ৯০ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস