
মো :আজিজুর রহমান। নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, তাঁর সহধর্মিণী এবং নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেককে সংবর্ধনা দিয়েছে নড়াইল প্রেসক্লাব। রোববার (৮ নভেম্বর ২০২৬ খ্রি.) নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এক আড়ম্বরমপূর্ণ পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। তাঁর এই যুগান্তকারী ঘোষণায় প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নড়াইল জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক প্রেসক্লাবের উন্নয়ন ও কল্যাণে সবসময় পাশে থাকার এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ (লাবলু)।
আয়োজকদের মতে, এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা নড়াইলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























