
মোঃ রেজাউল আজিম,বাঁশখালী প্রতিনিধি:
কবি, কথাসাহিত্যিক ও গবেষক জসিম উদ্দিন মনছুরির ভাগিনা মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহিদ আরহামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
মাহিদ আরহাম বাঁশখালীর কালিপুর এলাকার অ্যাডভোকেট বেলাল উদ্দিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার মারজিয়া খানম সিদ্দিকার প্রথম পুত্র। সে বাঁশখালীর খ্যাতিমান আলেম আলহাজ মাওলানা মুহাম্মদ আলীর নাতি।
বর্তমানে মাহিদ আরহাম তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার জন্মদিনে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে, যেন সে একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।




























