শিরোনাম
সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image



মোঃ হাসানুজ্জামান গাংনী 



মেধাবী শিক্ষার্থীর সাফল্যে অভিনন্দন জানাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন মেহেরপুরের গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। কোনো আনুষ্ঠানিকতা কিংবা পূর্বঘোষণা ছাড়াই ফুল ও মিষ্টি হাতে নিয়ে হঠাৎ হাজির হলেন কৃতী শিক্ষার্থী কামরুন নাহার নেহার বাড়িতে। পুলিশের একজন কর্মকর্তার এমন আন্তরিক উপস্থিতিতে বিস্মিত হয়ে পড়েন নেহার পরিবারের সদস্য ও শিক্ষকরা। একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ওসির এমন উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।


আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কোনো আনুষ্ঠানিকতা কিংবা পূর্বঘোষণা ছাড়াই ফুল ও মিষ্টি হাতে নিয়ে গাংনী পৌর এলাকার ঈদগাঁপাড়ায় কৃতী শিক্ষার্থী কামরুন নাহার নেহার বাড়িতে হাজির হন তিনি।


মেহেরপুর জেলায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করে আলোচনায় আসেন কামরুন নাহার নেহা। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ১২৫ নম্বর পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখেন তিনি। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে এই মেধাবী শিক্ষার্থী। তার এমন সাফল্যের খবর পেয়ে শুভেচ্ছা জানাতে নিজেই ফুল ও মিষ্টি নিয়ে তার বাড়িতে ছুটে যান গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।


কৃতী শিক্ষার্থী কামরুন নাহার নেহা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণা, সহযোগিতা এবং পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য। ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। বিভিন্ন সময় অনেক মানুষ মিথ্যা মামলা ও হয়রানির শিকার হন। একজন আইনজীবী হতে পারলে সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। তাদের আইনি সহায়তা নিশ্চিত করতে চাই।


নেহার মা মালেকা খাতুন বলেন, মেয়েকে ভালো ফলাফল করার জন্য সব সময় পড়াশোনায় উৎসাহ দিতাম। তার ভালো ফলাফলে আমরা অনেক খুশি। তবে থানার ওসি নিজে ফুল ও মিষ্টি নিয়ে মেয়েকে শুভেচ্ছা জানাতে আসবেন, তা কখনো ভাবিনি। তার এমন ভালোবাসা ও উৎসাহে আমরা সত্যিই আবেগাপ্লুত।


নেহার বাবা কোরবান আলী বলেন, পরীক্ষার আগে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করার জন্য অনেক সময় বকাঝকা করতাম। কখনো কখনো খারাপও লাগত। কিন্তু মেয়ের এমন ফলাফলে আজ সব কষ্ট সার্থক মনে হচ্ছে। ওসির এমন আন্তরিকতায় আমরা অভিভূত।


নেহার সহকারী শিক্ষকরা জানান, কামরুন নাহার নেহা শুরু থেকেই অত্যন্ত মেধাবী, শান্ত ও মনোযোগী শিক্ষার্থী ছিল। ক্লাসে পড়ানোর সময় অন্য শিক্ষার্থীরা দুষ্টুমি করলেও নেহা সব সময় শিক্ষকের পাঠের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকত। কখনো কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে মনোযোগ দিয়ে তা বোঝার চেষ্টা করত। তাকে তারা নিজের সন্তানের মতো স্নেহ ও যত্ন দিয়ে পড়িয়েছেন। তার এই অসাধারণ ফলাফলে শিক্ষক হিসেবে তারা গর্বিত ও আনন্দিত। একই সঙ্গে মেহেরপুর জেলায় সেরা ফলাফল অর্জন করায় নেহাকে অভিনন্দন জানান তারা। একজন শিক্ষার্থীর এমন সাফল্যে গাংনী থানার ওসির সরাসরি বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানোর উদ্যোগকে সাধুবাদ জানান শিক্ষকরা। তাদের মতে, এমন ব্যতিক্রমী উদ্যোগ নেহার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।


গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান বাবলু বলেন, নেহার এমন কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। একজন পুলিশ কর্মকর্তার এমন ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার। ফুল ও মিষ্টি নিয়ে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোয় ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।


গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, মেহেরপুর জেলায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় নেহাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তার বাড়িতে গিয়েছি। একজন শিক্ষার্থীর এমন অর্জন শুধু তার পরিবার কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো জেলার জন্য গর্বের বিষয়। মেধাবীদের উৎসাহিত করা আমাদের সবার দায়িত্ব। নেহা যেন ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সে বিষয়ে তাকে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছি। সে তার স্বপ্ন পূরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশা।


আরও খবর




নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে আগুন, পৌনে ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ সদরের ১১ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও ওষুধ বিতরণ

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং

রাজশাহীর মসজিদ মিশন একাডেমীতে ৯০ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস