
সাইমা বিভা:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বা PESS বিভাগে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণা, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে PESS CLUB। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগের চেয়ারম্যান ড. মোহা. মনিরুল হকসহ সব শিক্ষকের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লাবের প্রতিষ্ঠাকালীন ২০২৬-২৭ কার্যবর্ষের ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের প্রভাষক মো. রায়হান ইসলাম। এতে সভাপতি মনোনীত হয়েছেন মাস্টার্সের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয় এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের মেহেদী হাসান। এছাড়া অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিভাগের আরেক প্রভাষক জি এম জাকির হোসাইন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. রিদওয়ানুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা আক্তার আশা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা খাতুন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম অর্থ সম্পাদক আফ্রিদী হাসান শুভ, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আল আমিন ইসলাম, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সুরাইয়া আক্তার সিনহা, মিডিয়া ও প্রচার সম্পাদক জি এম নাঈম বিন খায়ের এবং সহকারী মিডিয়া ও প্রচার সম্পাদক সুলতানুল আরেফিন তালহা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেজোয়ান সরকার, মেহেদী হাসান, নাসিফ তাওসীফ খান ও তাসনুভা তাবাসসুম বর্ষা।
শিক্ষার্থীদের বহুমুখী সক্ষমতা গড়ে তোলার উদ্দেশ্যে ক্লাবে চারটি বিশেষায়িত উইং গঠন করা হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইংয়ের চিফ কো অর্ডিনেটর হিসেবে শামীমা নাজনীন স্বপ্না এবং রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ উইংয়ের চিফ কো অর্ডিনেটর হিসেবে আবদুল্লাহ আল ফয়সাল দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ক্যারিয়ার অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট উইংয়ের চিফ কো অর্ডিনেটর হিসেবে তামিম আহমেদ এবং কম্পিউটার অ্যান্ড ডাটা অ্যানালাইসিস উইংয়ের চিফ কো অর্ডিনেটর হিসেবে মো. শাফিলীন ইসলামকে মনোনীত করা হয়েছে। প্রতিটি উইংয়ে তিনজন করে সহকারী কো অর্ডিনেটরও রয়েছেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. রায়হান ইসলাম বলেন, PESS CLUB শুধু একটি সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের স্বপ্ন ও নেতৃত্বকে বাস্তবে রূপ দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। বিশেষায়িত উইংগুলোর মাধ্যমে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতায় নিজেদের অনন্য করে তুলবে।
নতুন দায়িত্ব পেয়ে ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইয়াসিন আরাফাত বিজয় বলেন, এই ক্লাবের মাধ্যমে স্পোর্টস সায়েন্স বিভাগের প্রতিটি শিক্ষার্থী অত্যন্ত দায়িত্বশীল ও দূরদর্শী হয়ে উঠবে। যেকোনো সংগঠনের প্রতিষ্ঠাকালীন দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমরা শিক্ষাকে শুধু শ্রেণিকক্ষের সীমানায় আবদ্ধ রাখতে চাই না। জ্ঞান, গবেষণা ও সৃজনশীলতার মাধ্যমে এর পরিধি আরও বিস্তৃত করতে চাই। PESS CLUB এর প্রতিটি আয়োজন হবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের দারুণ এক সুযোগ।
শুভ্র/






































