শিরোনাম
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

প্রকাশিত:সোমবার ২৭ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৭ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


শিক্ষা, সাহিত্য, তরুণ নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে 'নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬' অর্জন করেছেন সিলেটের কানাইঘাট উপজেলার তরুণ শিক্ষক, লেখক ও শিক্ষাউদ্যোক্তা জয় দাস।

সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশন আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য, সমাজসেবা, নেতৃত্ব ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।

জয় দাস দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষা শিক্ষা, আইইএলটিএস  প্রশিক্ষণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছেন। তিনি 'লার্ন উইথ জয়' এর প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন। শিক্ষকতার পাশাপাশি লেখালেখির মাধ্যমেও তিনি তরুণ সমাজকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছেন।


সম্প্রতি তাঁর আন্তর্জাতিক অর্জনের তালিকায় যুক্ত হয়েছে আরও একটি বড় স্বীকৃতি। শিক্ষা ও নেতৃত্ব বিকাশে অবদানের জন্য যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্য ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন তাঁর অর্জনের পরিধিকে আরও সমৃদ্ধ করেছে।

এর আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল লিডারশিপ সামিট ২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি 'কনফিডেন্স স্পার্ক অ্যাওয়ার্ড' অর্জন করেন। এছাড়া থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩৬তম ওয়ার্ল্ড স্কুল সামিটে আন্তর্জাতিক 'বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার' সম্মাননাও লাভ করেন জয়।

সম্মাননা পাওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে জয় দাস বলেন, নেলসন ম্যান্ডেলার নামে দেওয়া এই সম্মাননা আমার জন্য অনেক বড় গর্বের। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের তরুণদের শিক্ষা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে আরও বড় পরিসরে কাজ করার এক বিরাট অনুপ্রেরণা। ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের সম্মান অক্ষুণ্ন রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

শিক্ষা, নেতৃত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে জয় দাস তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এই অর্জনগুলো দেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের সম্ভাবনা তুলে ধরতে আরও বেশি উৎসাহিত করবে।


শুভ্র/


আরও খবর




"মাটির মা ফাউন্ডেশন" নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

"মাটির মা ফাউন্ডেশন" বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত

পঞ্চগড়ের বোদায় ২ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতক্ষীরায় ১/১১-এর মামলায় খালাস পেলেন হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের জামিন নামঞ্জুর

সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ

৫০০ কক্ষে অবৈধ গ্যাস! কাশিমপুরে জরিমানা ১ লাখ

যেখানে মাদক, সেখানেই আটক’ মধ্যধানঘড়াকে মাদকমুক্ত ঘোষণা দিলেন চেয়ারম্যান জুলফিকার

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৭

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জেলা প্রশাসকের

জাতীয় ছাদ বাগান প্রতিযোগিতায় সারা দেশে ৩য় শেরপুর পৌরসভা

পঞ্চগড়ের বোদায় এসএসসি ও সমমানে মিশ্র ফল, ৪১ জিপিএ-৫ নিয়ে শীর্ষে সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

আজমিরীগঞ্জে ফলের দোকান থেকে মোবাইল নেওয়ার অভিযোগ,এসআইকে প্রত্যাহারের সুপারিশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীর মসজিদ মিশন একাডেমীতে ৯০ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

প্রশাসকের নির্দেশে বদলে গেল রামেক ক্যাম্পাসের চিত্র, স্থাপিত হলো দৃষ্টিনন্দন বেঞ্চ

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাঁদপুরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার