শিরোনাম
অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লাকসাম থানা পুলিশের জন্য পিকআপ ভ্যান উপহার দিলেন এমপি আবুল কালাম মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান,ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫ গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

প্রকাশিত:রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জীবনের যেকোনো পরীক্ষাই চূড়ান্ত নয়, এটি শেখার একটি অবিরাম প্রক্রিয়ার অংশ মাত্র। সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের দিকে তাকালে আমাদের মিশ্র অনুভূতির সম্মুখীন হতে হয়। একদিকে যেমন কৃতকার্য শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস, অন্যদিকে বিপুল সংখ্যক অকৃতকার্য শিক্ষার্থীর নীরব কান্না। পরিসংখ্যান বলছে, এ বছর প্রায় লাখ লাখ শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বা অকৃতকার্য হয়েছে। পাসের হারের এই হিসাব-নিকাশের আড়ালে যে বিশাল সংখ্যক শিক্ষার্থী হোঁচট খেল, তাদের এখন কী হবে? সমাজ ও পরিবার যখন তাদের দিকে সমালোচনার তির ছুঁড়তে ব্যস্ত, তখন এই হতাশাগ্রস্ত তরুণদের হাতটি ধরবে কে?

বয়ঃসন্ধিকালের এই নাজুক সময়ে একটি বড় ব্যর্থতা শিক্ষার্থীদের মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তোলে। পরিবার থেকে শুরু করে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী সবার নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের কচি মনে জন্ম দেয় এক তীব্র হীনমন্যতার। এই সময়টাতে যদি তাদের সঠিকভাবে গাইড করা না হয়, যদি তাদের কাঁধে সহানুভূতির হাত রাখা না হয়, তবে তাদের বিপথগামী হওয়ার শতভাগ আশঙ্কা থাকে। হতাশা থেকে মাদকাসক্তি, কিশোর অপরাধ কিংবা আত্মহননের মতো ভয়ানক পথে পা বাড়ানো এই বয়সে খুবই স্বাভাবিক। একটি অকৃতকার্য ছেলে বা মেয়ে যখন চারপাশের পৃথিবীটাকে বৈরী ভাবতে শুরু করে, তখন অন্ধকার জগত তাদের খুব সহজেই প্রলুব্ধ করতে পারে। তাই এই চরম ক্রান্তিলগ্নে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক পরামর্শ এবং একটি নিরাপদ মানসিক আশ্রয়।

আর এখানেই সবচেয়ে বড় এবং পবিত্র দায়িত্বটি পালন করতে পারেন আমাদের শিক্ষক সমাজ। একজন শিক্ষক কেবল শ্রেণিকক্ষে পুঁথিগত বিদ্যাই দান করেন না, তিনি একজন শিক্ষার্থীর মনোজগতের রূপকার, তার ভবিষ্যতের স্থপতি। অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের এখন হতে হবে আগের চেয়ে অনেক বেশি সদয় ও সহানুভূতিশীল। মায়া-মমতা ও নিখাদ ভালোবাসা দিয়ে তাদের বোঝাতে হবে যে, একটি বোর্ডের পরীক্ষার ফল কখনো জীবনের চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। টমাস আলভা এডিসন, আলবার্ট আইনস্টাইন থেকে শুরু করে জ্যাক মা ইতিহাসের পাতায় এমন বহু উদাহরণ আছে, যারা প্রথাগত পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েও পরবর্তীতে মেধা ও পরিশ্রমে পৃথিবীকে বদলে দিয়েছেন। শিক্ষকদের দায়িত্ব হলো সেই অনুপ্রেরণাদায়ী উদাহরণগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদের ভেঙে পড়া আত্মবিশ্বাস পুনরায় জাগিয়ে তোলা।

শিক্ষকদের এখন কিছু প্রায়োগিক পদক্ষেপ নিতে হবে। প্রথমত, যারা ফেল করেছে, তাদের আলাদাভাবে সময় দিতে হবে। তিরস্কার বা ভর্ৎসনার বদলে তাদের ব্যর্থতার প্রকৃত কারণগুলো স্নেহের সাথে খুঁজে বের করতে হবে। কারো হয়তো নির্দিষ্ট কোনো বিষয়ে ভীতি আছে, কারো হয়তো পারিবারিক বা মানসিক সমস্যা ছিল, আবার কারো হয়তো পড়াশোনার পদ্ধতিতেই গলদ ছিল। এই কারণগুলো চিহ্নিত করে তাদের জন্য বিশেষ পাঠপরিকল্পনা তৈরি করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। পাশাপশি, শিক্ষকদের কথা বলতে হবে অভিভাবকদের সাথেও। অনেক অভিভাবক লোকলজ্জার ভয়ে সন্তানদের ওপর মানসিক চাপ প্রয়োগ করেন। শিক্ষকদের উচিত অভিভাবকদের বোঝানো, যাতে তাঁরা সন্তানদের এই বিপদের দিনে তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ান।

শিক্ষা কেবল জিপিএ-৫ পাওয়ার অন্ধ প্রতিযোগিতা নয়; শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন মানুষকে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এই অকৃতকার্য শিক্ষার্থীরা যখন দেখবে তাদের চরম ব্যর্থতার দিনেও শিক্ষকরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেননি, পরম মমতায় বুকে টেনে নিয়েছেন তখন তাদের মনে সমাজ ও রাষ্ট্রের প্রতি এক গভীর শ্রদ্ধাবোধ জন্ম নেবে। শিক্ষকদের এই নিঃস্বার্থ ভালোবাসাই তাদের ভেতরে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধের বীজ বপন করবে। তারা শিখবে কীভাবে ব্যর্থতার ছাই থেকে ফিনিক্স পাখির মতো নতুন শক্তিতে উড়ে আসতে হয়। আগামী দিনে এরাই হয়তো দেশের সবচেয়ে সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করবে।

আমাদের শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষার প্রসার এখানে একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। যারা সাধারণ শিক্ষায় বারবার হোঁচট খাচ্ছে, শিক্ষকদের উচিত তাদের কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার সম্ভাবনার কথা জানানো। সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না, কেউ হয়তো দক্ষ টেকনিশিয়ান, কেউ মেকানিক বা কেউ সফল উদ্যোক্তা হবে। হাতের কাজ ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমেও যে জীবনে অভাবনীয় সাফল্য অর্জন করা যায়, সেই পথটি শিক্ষকদেরই দেখাতে হবে।

পরিশেষে বলতে চাই, ২০২৬ সালের এই এসএসসি পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, তারা কেউ ফেলনা নয়, তারা আমাদেরই সন্তান। তাদের এই সাময়িক ব্যর্থতার দায়ভার সমাজ, পরিবার বা শিক্ষাব্যবস্থা কেউই পুরোপুরি এড়াতে পারে না। তাই আসুন, দোষারোপের অসুস্থ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা এই শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। বিশেষ করে আমার সহকর্মী ও দেশব্যাপী ছড়িয়ে থাকা শিক্ষক সমাজের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা আপনাদের অসীম মমতা, ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে এই ঝরে পড়া ফুলগুলোকে পুনরায় প্রস্ফুটিত হওয়ার সুযোগ দিন। আপনাদের একটুখানি ভালোবাসা, একটি সঠিক দিকনির্দেশনা একটি সম্ভাবনাময় জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে এবং সমাজকে উপহার দিতে পারে একজন আলোকিত সুনাগরিক।

লেখক: শেখ মোঃ রকিবুল ইসলাম, অধ্যক্ষ, বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজ

প্রধান পৃষ্ঠপোষক, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন


আরও খবর




অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

দৌলতপুরে বন্যার পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা করা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ —ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে যুবক আটক

নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের অভিষেক ২০২৬ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাংবা‌দিক মাসুম বিল্লাহর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং

রাজশাহীর মসজিদ মিশন একাডেমীতে ৯০ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন জয় দাস

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অঙ্গনে ফের দ্যুতি ছড়ালেন সিলেটের জয় দাস

আট বছর পর গতি পেল চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প