শিরোনাম
সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক চাটখিলে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস-ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ধুনটে পৃথক তিন মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অনিয়ম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২০ আগস্ট ২০২৫ | হালনাগাদ:বুধবার ২০ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


স্টাফ রিপোর্টার

টাঙ্গাইল। 


টাঙ্গাইলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরীতে গোপনে প্রথম সাময়িক পরীক্ষা নেয়া শিক্ষার্থীরা পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।


সোমবার ১৮ আগস্ট বিকেল ৪টার দিকে অভিভাবকদের সাথে সম্প্রতি ভর্তি হওয়া কোচিং সেন্টারে অধ্যায়নরত ওই শিক্ষার্থীদের দেখা গেছে। সুবিধাবঞ্চিত অভিভাবকদের অভিযোগ পুনর্মূল্যায়ন পরীক্ষা শেষে আরো কয়েকজন কোচিং ও বেসরকারি বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সম্প্রতি ভর্তি করানোসহ পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তিতে সুযোগ করে দেয়ার জন্য আবারও গোপনে প্রথম সাময়িক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।


অভিযোগের সত্যতা যাচাইয়ে পরীক্ষা শেষে প্রধান শিক্ষকের কক্ষে প্রতিবেদক সহ কয়েকজন সাংবাদিক যাওয়ায় নানাভাবে বিরক্তি প্রকাশ করেন উপস্থিত সহকারী শিক্ষকরা। এরপরও সাংবাদিকদের পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা ও দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কত জানান তসলিমা জাহান। তবে বিতর্কিত শিক্ষার্থীদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে কোন মন্তব্য করেননি তিনি।


প্রধান শিক্ষকের বক্তব্য নেয়া শেষে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করার সময় প্রধান শিক্ষক তসলিমা জাহানের উপস্থিতিতেই সহকারী শিক্ষক আয়েশা আক্তার সাংবাদিকদের ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণ কেন করলেন এমন প্রশ্নের জবাব দেননি সহকারী শিক্ষক আয়েশা আক্তার ও প্রধান শিক্ষক তসলিমা জাহান।


তবে বিদ্যালয় ছুটির সময় সাংবাদিকরা কেন মহিলা শিক্ষকদের কাছে আসবেন এমন মন্তব্য করেন উপস্থিত শিক্ষকরা। এর আগে 'বিদ্যালয় লাইব্রেরীতে গোপনে প্রথম সাময়িক পরীক্ষা দিল সাত শিক্ষার্থী, ক্ষুব্ধ অভিভাবকরা' শিরোনামে সংবাদ প্রকাশ করায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ বিভাগসহ সর্বমহলে সাংবাদিকদের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা বিভাগের একাধিক কর্মকর্তা।


সংবাদের সত্যতা যাচাইয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি সংবাদের বেশ কিছু সত্যতাসহ একদিনে একাধিক শিক্ষার্থী ভর্তির তথ্য পেয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।


মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তসলিমা জাহান বলেন, বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত ২১০ জন শিক্ষার্থীর মধ্যে পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০২ জন। বিতর্ক উঠা শিক্ষার্থীরা পুনর্মূল্যায়ন পরীক্ষায় কিভাবে অংশ নিল এমন প্রশ্ন এড়িয়ে যান প্রধান শিক্ষক।


এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন জানান, তদন্তকারী দল প্রকাশিত সংবাদে উত্থাপিত তথ্যের বেশ কিছু সত্যতা পেয়েছে। গঠিত তদন্ত কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন অধিদপ্তরে পাঠাবে বলে জানিয়েছেন তিনি।


সংবাদকর্মীরা বিদ্যালয়ে যাওয়ায় শিক্ষকদের বিরক্তি প্রকাশ আর সরকারি শিক্ষক আয়েশা আক্তার ভিডিও কেন করলেন এমন এমন প্রশ্নে তিনি বলেন, সংবাদ সংগ্রহের প্রয়োজনে সাংবাদিকরা অবাধে যাবেন ও তথ্য উদঘাটন করবেন। এখানে প্রতিবন্ধকতা সৃষ্টির কোন সুযোগ নেই। সহকারী শিক্ষক আয়েশা আক্তার কেন ভিডিও করেছেন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন তিনি।


আরও খবর




সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার