শিরোনাম
কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপির দুই হেভিওয়েট নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ;আহত প্রায় ২০ জন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩০ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ৩০ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আবু রায়হান, স্টাফ রিপোর্টার

                                                                     টাঙ্গাইলের দেলদুয়ারে বিএনপি’র ২ নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার এলাসিন বাজারের উত্তর পাশের স’মিলের সামনে টাঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটেছে। 


প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, শনিবার সকালে টাঙ্গাইল-৬  (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন বাতিল করে জুয়েল সরকারকে মনোনয়ন দেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে দেলদুয়ার উপজেলার জুয়েল সরকারের সমর্থকরা। বেলা ১১টায় এলাসিন প্লাটফর্ম মাঠে বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া শেষে এলাসিন বাজারে নাগরপুর টাঙ্গাইল সড়কে মানববন্ধন কর্মসূচিতে দাড়িয়ে যায় জুয়েল সরকারের সমর্থকরা। এ সময় মনোনীত প্রার্থী লাভলুর সমর্থনে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে  মানববন্ধন কর্মসূচি অতিক্রম করে দেলদুয়ার উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেলের নেতৃত্বে ৩০/৩৫ জনের ১টি দল। এর পরপরই নাগরপুর উপজেলা থেকে লাভলুর সমর্থনে মিছিল করে অর্ধশতাধিক মোটর সাইকেলে শতাধিক নেতা-কর্মী জুয়েল সরকারের সমর্থকদের নির্ধারিত কর্মসূচি মানবন্ধন অতিক্রম করে। জুয়েল সরকারের সমর্থকরা তাদের নির্ধারিত কর্মসূচি শেষ করে ব্যানার ফেসটুনসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তর দিক থেকে নাগরপুরের দিকে ফেরত যাওয়া মোটর সাইকেল বহর থেকে ১জন নারীর হাতে থাকা ফেস্টুন ধরে টান দিয়ে ছিড়ে ফেলে। এ ঘটনার জেরেই উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতন্ডা হয়ে পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় নেতার সমর্থকই পাশে থাকা স’মিলের লাকড়ি ব্যবহার করে। এক পক্ষ অপর পক্ষকে চূড়ান্তভাবে আঘাত করে। এতে অন্তত উভয় পক্ষের আনুমানিক প্রায় ২০ জন সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের নাগরপুর-দেলদুয়ার  উভয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। 


দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ঘটনাস্থলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। 


এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওই এলাকা শান্ত রয়েছে।



আরও খবর




আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড

"মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে"মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর