
আবু রায়হান স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের পৌর শহরে বেবিস্ট্যান্ড কাঁচা বাজারে দোকানের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের মাঝে সোসাইটি ফর সোসাল সার্ভিসের (এসএসএস) সহায়তায় আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (১৮মে) সকালে এসএসএস কাগমারী শাখায় তিনজন ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীর হাতে নগদ ৫০ হাজার টাকা হাতে তুলে দেওয়া হয়।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেনকে ২০ হাজার, আনিসুল ইসলামকে ১৫ হাজার এবং লিয়াকত হোসেনকে ১৫ হাজার করে নগদ টাকা তুলে দেয় এসএসএসের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি ফর সোসাল সার্ভিসের জোনাল ম্যানেজার আব্দুর রব,এরিয়া ম্যানেজার সাদ্দাম হোসেন,শাখা ব্যবস্থাপক নাজমুল হোসেন,শাখা হিসাবরক্ষক শামীমা আক্তার,নজরুল ইসলাম প্রমুখ।





























